ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:২১, ২ ডিসেম্বর ২০২০

জানুয়ারিতে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ

ফাইল ছবি

ফাইল ছবি

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসতে পারে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল। সব ঠিক থাকলে আগামী বছরের ১০ জানুয়ারি তারা আসবে।

সফরের জৈব সুরক্ষা বলয় ও অন্যান্য বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে চলতি সপ্তাহে ঢাকায় এসেছিল উইন্ডিজ ক্রিকেট বোর্ডের নিরাপত্তা ও মেডিকেল বিভাগের দুই সদস্যের প্রতিনিধি দল। তারা সবকিছু দেখে ও ঘুরে সন্তোষ প্রকাশ করেছে। এর পাশাপাশি জানিয়েছে, আগামী ১০ জানুয়ারি সফরে আসতে পারে উইন্ডিজ ক্রিকেট দল। 

প্রতিনিধি দল আসার পর তারা সবুজ সংকেত দেয়ার আগেই সিরিজ নিয়ে ইতিবাচক থেকে পরিকল্পনা শুরু করে দিয়েছে বিসিবি। ভেন্যু হিসেবে প্রথমে ঢাকার সঙ্গে সিলেটের নাম ভাবা হয়েছিল। তবে আপাতত সে সিদ্ধান্ত থেকে সরে এসে চট্টগ্রামে খেলা আয়োজনের কথা ভাবছে ক্রিকেট বোর্ড। কিছুদিনের মাঝেই সূচি চূড়ান্ত হবে বলে জানা গেছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়