স্পোর্টস ডেস্ক
১৪ বছর পর পাকিস্তান সফরে যাবে দক্ষিণ আফ্রিকা
ফাইল ছবি
প্রায় ১৪ বছর পর পাকিস্তান সফরে যাওয়ার ব্যাপারে সূচি চূড়ান্ত করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। নতুন বছরের প্রথম মাসে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান যাবে প্রোটিয়ারা। এর আগে সবশেষ ২০০৭ সালে পাকিস্তান সফর করেছিল দক্ষিণ আফ্রিকা।
পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় দল হিসেবে দেশটিতে সফর করবে তারা। গতবছরের শেষদিকে শ্রীলঙ্কা এবং চলতি বছরের শুরুর দিকে পাকিস্তান গিয়ে টেস্ট খেলে এসেছে বাংলাদেশ দল।
দক্ষিণ আফ্রিকা দল পাকিস্তান যাবে আগামী ১৬ জানুয়ারি। এক সপ্তাহের কোয়ারেন্টাইনের পর সংক্ষিপ্ত অনুশীলনের সুযোগ পাবে তারা। এরপর ২৬ জানুয়ারি থেকে শুরু হবে টেস্ট সিরিজ। ম্যাচ দুইটি হবে করাচি ও রাওয়ালপিন্ডিতে। পরে টি-টোয়েন্টি সিরিজ হবে লাহোরে, যা শেষ হবে ১৪ ফেব্রুয়ারি।
এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পরিচালক জাকির খান বলেছেন, ‘তিনটি গুরুত্বপূর্ণ ভেন্যুতে দক্ষিণ আফ্রিকা দলের সিরিজ চূড়ান্ত করার খবরটি নিঃসন্দেহে অনেক আনন্দের। সবশেষ ২০০৭ সালে পাকিস্তান সফর করলেও, এখানে অনেক জনপ্রিয় দল দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের মানুষ কাছ থেকে তাদের খোঁজখবর রাখে।’
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পরিচালক ও সবশেষ পাকিস্তান সফরে ক্রিকেট দলের অধিনায়ক গ্রায়েম স্মিথ বলেছেন, ‘খেলোয়াড়ি জীবনে একের অধিক পাকিস্তান সফর করায় আমি জানি যে দেশটির মানুষ ক্রিকেটের জন্য কতটা নিবেদিতপ্রাণ। এমনকি দক্ষিণ আফ্রিকা দলের জন্যও তাদের অনেক সমর্থন রয়েছে।’
২০০৭ সালের পর দল হিসেবে পাকিস্তান সফর না করলেও, দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দক্ষিণ আফ্রিকাও। গত তিন বছরে পাকিস্তান বনাম বিশ্ব একাদশের সিরিজগুলোর স্কোয়াডে সাবেক অধিনায়ক হাশিম আমলা ও বর্তমান অধিনায়ক ফাফ ডু প্লেসিসসহ পাঁচজন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ছিলেন।
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live

























