স্পোর্টস ডেস্ক
আঙুলের অস্ত্রোপচার শেষে দেশে ফিরলেন মুমিনুল
ফাইল ছবি
ডান হাতের আঙুলে সফল অস্ত্রোপচার শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুমিনুল হক।
রোববার সকালে পৌনে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন মুমিনুল।
ফ্লাইটের নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৮.২০ মিনিটে নামার কথা থাকলেও, কিছু অনিবার্য কারণবশত অবতরণ করতে ৯.৪০ মিনিট লেগেছে মুমিনুলের দেশে পৌঁছতে।
বিমানবন্দর থেকে সোজা বসুন্ধরায় নিজ বাসভবনে চলে গেছেন টেস্ট অধিনায়ক। তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, প্রায় ৪ সপ্তাহের বিশ্রাম নিতে হবে তাকে। অর্থাৎ জানুয়ারির মাসের দ্বিতীয় সপ্তাহে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে মুমিনুলের।
প্রসঙ্গত, আগামী জানুয়ারির প্রথম ভাগেই সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ক্যারিবীয়দের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজে যাতে অধিনায়ক খেলতে পারেন, তাই অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে না পাঠিয়ে তাকে দুবাই পাঠানো হয় অস্ত্রোপচারের জন্য।
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live

























