ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২১, ১৩ ডিসেম্বর ২০২০
আপডেট: ২২:৪৭, ১৫ ডিসেম্বর ২০২০

কিংসের মেয়েদের ট্রফি হাতে শিরোপা উদযাপন

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বসুন্ধরা কিংসের মেয়েরা চ্যাম্পিয়ন হওয়ার আনন্দটা আগেই ভাগাভাগি করেছেন । নারী ফুটবল লিগে তারা এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছিল অভিষেকে চ্যাম্পিয়ন হওয়া। রোববার তারা কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে চ্যাম্পিয়ন হওয়ার আনুষ্ঠানিক উদযাপন করলো ট্রফি হাতে নিয়ে।

রোববার ছিল লিগের শেষ দুই ম্যাচ। বসুন্ধরা কিংসের খেলা আগে শেষ হলেও শেষ দিনে নিজেদের শেষ ম্যাচ খেলেছে নাসরিন স্পোর্টস একাডেমি। বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়ক ও কর্মকর্তাদের হাতে ট্রফি তুলে দিয়েছেন।

৭ দলের লিগে বসুন্ধরা কিংস পূর্ণ ৩৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন ও ৩০ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে নাসরিন স্পোর্টস একাডেমি। দুই ম্যাচ তারা হেরেছে বসুন্ধরা কিংসের কাছে। চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ৩ লাখ ও রানার্সআপ নাসরিন স্পোর্টস একাডেমি ২ লাখ টাকা প্রাইজমানি পেয়েছে।

৮ হ্যাটট্রিকসহ ৩৫ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন বসুন্ধরা কিংসের অধিনায়ক সাবিনা খাতুন। পুরস্কার হিসেবে পেয়েছেন ৫ হাজার টাকা। একই অর্থ পুরস্কার পেয়েছেন তার সতীর্থ তহুরা খাতুন টুর্নামেন্টসেরা হয়ে। লিগে ১৬ গোল করেছেন ময়মনসিংহের এ কিশোরী।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়