ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৩, ১৫ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৬:০০, ১৫ ডিসেম্বর ২০২০

শ্বশুর অসুস্থ, ফাইনাল খেলবেন না সাকিব

শ্বশুর অসুস্থ থাকায় বঙ্গবন্ধু টি-২০ কাপের ফাইনাল খেলছেন না অলরাউন্ডার সাকিব আল হাসান। জরুরি ভিত্তিতে শ্বশুরকে দেখতে যুক্তরাষ্ট্র যেতে হচ্ছে সাকিবকে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সাকিবের দল জেমকন খুলনার ম্যানেজার নাফিস ইকবাল জানান, শ্বশুরকে দেখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাকিব। ইতোমধ্যে হোটেলও ত্যাগ করেছেন তিনি। ফাইনালে আমরা তাকে পাচ্ছি না। 

বঙ্গবন্ধু টি-২০ কাপে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে জেমকন খুলনা। সোমবার কোয়ালিফায়ারে চট্টগ্রামকে বিশাল ব্যবধানে হারায় খুলনা। আগামী শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হবে বঙ্গবন্ধু টি-২০ কাপের ফাইনাল।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়