ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:০৯, ১৬ ডিসেম্বর ২০২০

‘আমি মরেও বারবার চাইবো এ পতাকা তলে আসতে’

ফাইল ছবি

ফাইল ছবি

আজ ১৬ ডিসেম্বর। ৪৯তম বিজয় দিবস পালন করছে বাংলাদেশ। স্বাধীনতার জন্য যে অকুতোভয় বীর সন্তানেরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, গভীর বেদনা ও শ্রদ্ধায় তাদেরকে স্মরণ করা হচ্ছে। সেই তালিকায় আছেন মাশরাফী বিন মর্তুজা।

জাতীয় পতাকার ব্যাপারে আবেগঘন এক পোস্ট করেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বারবার এই পতাকার নিচেই আসা আকুল আর্তিও জানিয়েছেন তিনি।

মাশরাফি লিখেছেন, ‘এটা আমার কাছে শুধু একটি পতাকাই না আমার অস্তিত্ব আমার অনুভুতি,আমার ভালোবাসা। আমি মরেও বারবার চাইবো এ পতাকা তলে আসতে। আমি গর্বিত আমি একজন বাংলাদেশি।’

তিনি আরও যোগ করেন, ‘৭১ এর সাহসী সকল শহিদদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। “যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা” সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

ভিন্ন আরেক পোস্টে মাশরাফি লিখেছেন, ‘জাতিগতভাবে আমাদের সবচেয়ে আবেগঘন বিজয় আসে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর। সেই থেকে বিশ্বমঞ্চে আমাদের পথচলা শুরু। এই পথযাত্রায় প্রয়োজন দেশের মানুষের প্রাণবন্ত প্রয়াসে বিভিন্ন ক্ষেত্রে ছোটো বড় অসংখ্য বিজয়।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়