ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:০১, ১৬ ডিসেম্বর ২০২০

মারা গেছেন সাকিবের শ্বশুর

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

অসুস্থ শ্বশুরকে দেখতে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল না খেলে বুধবার রাতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই এলো দুঃসংবাদ। বুধবার দুপুরে মারা গেছেন সাকিবের শ্বশুর মমতাজ আহমেদ (৭২)। 

প্রায় তিন দশক ধরে যুক্তরাষ্ট্রের উইসকনসিস স্টেটে প্রবাসী সাকিবের শ্বশুর মমতাজ উদ্দিন দীর্ঘদিন শ্বাসকষ্টে ভুগছিলেন। কিছুদিন আগে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে।

বঙ্গবন্ধু কাপ টি-টোয়েন্টিতে জেমকন খুলনার হয়ে খেলছিলেন সাকিব। দলকে ফাইনালেও তুলেছিলেন তিনি। কিন্তু সেই ফাইনাল না খেলেই শ্বশুরের অসুস্থতার কথা শুনে ছুটতে হয় যুক্তরাষ্ট্রে। কিন্তু সাকিব পৌঁছানোর আগেই বিদায় নিলেন তার শ্বশুর।

সাকিবের শ্বশুরের মূল বাড়ি বাংলাদেশের নরসিংদীতে। যুক্তরাষ্ট্র থেকে নিজের এলাকায় তার মরদেহ আনা হবে কি না, সেটি এখনো নিশ্চিত নয়। সাকিব যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর নেওয়া হবে সিদ্ধান্ত।

শ্বশুরের মৃত্যুর মাত্র দু’দিন আগে আরো একটি দুঃসংবাদ পেয়েছিলেন সাকিব। গত সোমবার মৃত্যুবরণ করেন তার ফুফা ওমর আলী (৬৬)। তাকে দাফন করা হয়েছে মাগুরায়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়