ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:০৭, ১৮ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৭:০৯, ১৮ ডিসেম্বর ২০২০

বঙ্গবন্ধু টি-২০ কাপ

ফাইনালের প্রথম বলেই উইকেট হারাল খুলনা

সংগৃহীত

সংগৃহীত

বঙ্গবন্ধু টি-২০ কাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বিকেল ৪টা ৩০ মিনিটে।

ফাইনালে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারিয়েছে খুলনা।

মুখোমুখি প্রথম বলেই জহুরুলের উইকেট তুলে নিয়েছেন চট্টগ্রামের নাহিদুল ইসলাম। মোসাদ্দেক হোসেন সৈকতের হাতে তালুবন্দী হয়ে সাজঘরে ফিরেছেন তিনি।

ডাবল লিগ পদ্ধতির এই টুর্নামেন্টের গ্রুপ পর্ব শেষে শীর্ষে ছিল চট্টগ্রাম। তবে প্রথম কোয়ালিফায়ারে দলটিকে ৪৭ রানে হারিয়ে সোজা ফাইনালে ওঠে খুলনা। অন্যদিকে দ্বিতীয় কোয়ালিফায়ারে বেক্সিমকো ঢাকাকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে উত্তীর্ন হয় চট্টগ্রাম।

গ্রুপ পর্বে আট ম্যাচের ৭টিতেই জিতেছিল চট্টগ্রাম। এমনকি কোয়ালিফায়ারে হারলেও গ্রুপ পর্বে দুবার খুলনাকে হারিয়েছিল মোহাম্মদ মিঠুনের দল। ফলে ফাইনাল ম্যাচে কেউই পরিষ্কার ফেবারিট নয়।

দুই দলের একাদশঃ

জেমকন খুলনা একাদশ: জাকির হাসান, জহুরুল ইসলাম, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, শুভাগত হোম, শামীম হোসেন, মাশরাফী বিন মোর্ত্তজা, শহিদুল ইসলাম, হাসান মাহমুদ ও আল-আমিন হোসেন।

গাজী গ্রুপ চট্টগ্রাম একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, নাদিফ চৌধুরী, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, শামসুর রহমান, সৈকত আলি, নাহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রাকিবুল হাসান ও শরিফুল ইসলাম।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়