ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:১৯, ২৫ ডিসেম্বর ২০২০

আবারও আইসিসির ভারতীয় বোর্ডের ডিরেক্টর সৌরভ

সৌরভ গাঙ্গুলী

সৌরভ গাঙ্গুলী

আবারও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) ভারতীয় বোর্ডের ডিরেক্টর হিসেবে মনোনিত হলেন সৌরভ গাঙ্গুলী। গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

গাঙ্গুলীর বিকল্প ডিরেক্টর হিসেবে থাকবেন বোর্ড সচিব জয় শাহ। আইসিসি’র চিফ এক্সিকিউটিভ কমিটিতে প্রতিনিধিত্ব করবেন শাহ।

এছাড়াও আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে সভায়। আগামী বছর ভারতের মাটিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভেন্যু হিসেবে কলকাতা, মুাম্বই, আহমেদাবাদ, ধর্মশালা, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, মোহালিকে বেছে নেয়া হয়েছে।

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের জন্য কেন্দ্রীয় সরকারের থেকে কর ছাড়ে অনুমতি নিতে হবে বিসিসিআইকে। নয়তো প্রতিযোগিতাটি সংযুক্ত আরব আমিরাতে চলে যেতে পারে।

তবে বিসিসিআই চাইলে এই করের টাকা দিতে পারে। করের পরিমান ১০ কোটি ডলারেরও বেশি। ধারণা করা হচ্ছে, সরকার কর ছাড়তে অনুমতি না দিলে বোর্ডই এই অর্থ দিয়ে দেবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়