স্পোর্টস ডেস্ক
দ্বিতীয় টেস্টে প্রথম দিন শেষে এগিয়ে ভারত
সংগৃহীত
শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া চার ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট। বক্সিং ডে খ্যাত এই টেস্টের প্রথম দিন শেষে এগিয়ে আছে ভারত।
স্বাগতিক অস্ট্রেলিয়াকে অল্পে গুটিয়ে দেয়ার পর এক উইকেট হারিয়ে দিন শেষ করেছে আজিংকা রাহানের দল।
শনিবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক টিম পেইন। শুরুতেই শূন্য রানে জো বার্নস আউট হওয়ার পর ম্যাথিউ ওয়েড ও মার্নাস ল্যাবুশেন দলের হাল ধরার চেষ্টা করেন। ওয়েড ফেরেন ৩০ রানে। দলের সেরা ব্যাটসম্যান স্টিভ স্মিথও বার্নসের মতো রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন।
মাত্র ৩৮ রানে ৩ উইকেট হারানোর পর বেশ বড় পার্টনারশিপ গড়েন ল্যাবুশেন ও ট্রেভিস হেড। দুজনের ৮৬ রানের জুটি ভাঙার পর ফের শুরু হয় অজি ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিল। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন ল্যাবুশেন। এছাড়া হেড করেন দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান।
১৬৪ রানে ৮ উইকেট হারানো অস্ট্রেলিয়ার হয়ে শেষ চেষ্টা করেন নাথান লায়ন। তার ২০ রানের ইনিংসে ১৯৫ পর্যন্ত যেতে পারে স্বাগতিকরা। ভারতের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন জাসপ্রিত বুমরাহ। এছাড়া রবিচন্দ্রন অশ্বিন তিনটি, অভিষিক্ত মোহাম্মদ সিরাজ দুটি ও রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট নেন।
অস্ট্রেলিয়াকে গুটিয়ে দেয়ার পর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে ভারত। প্রথম ওভারে রানের খাতা খোলার আগেই মিচেল স্টার্কের বলে লেগ বিফোরের শিকার হয়ে সাজঘরে ফেরেন মায়াংক আগারওয়াল। চেতেশ্বর পুজারাকে নিয়ে দিনের বাকিটা সময় নির্বিঘ্নে পার করেন অভিষিক্ত শুভম গিল।
মায়াংকের উইকেট হারিয়ে ৩৬ রান নিয়ে দিন শেষ করেছে ভারত। গিল ২৮ ও পুজারা ৭ রানে অপরাজিত আছেন।
আইনিউজ/এসডিপি
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live






















