ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:১৭, ২৯ ডিসেম্বর ২০২০

টেস্ট ক্যারিয়ারের নতুন মাইলফলকে সাউদি

টিম সাউদি

টিম সাউদি

টেস্ট ক্যারিয়ারের নতুন মাইলফলকে পৌঁছে গেলেন টিম সাউদির। নিউজিল্যান্ডের তৃতীয় বোলার হিসেবে টেস্টে ৩০০ উইকেটের ক্লাবে ঢুকে পড়েছেন সাউদি।

সাউদির সামনে কেবল রিচার্ড হেডলি আর ড্যানিয়েল ভেট্টোরি। হেডলি ৮৬ টেস্টে ৪৩১ আর ভেট্টোরি ১১২ টেস্টে ৩৬১ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করেছেন।

সবমিলিয়ে সাউদি টেস্ট ইতিহাসের ৩৪তম বোলার হিসেবে নাম লিখিয়েছেন ৩০০ উইকেটের ক্লাবে। এই মাইলফলকে পা রাখতে নিউজিল্যান্ডের ডানহাতি এই পেসারের লেগেছে ৭৬ টেস্ট।

১৯ বছর বয়সে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল সাউদির। ৫৫ রানে ৫ উইকেট নিয়ে শুরু হয় ক্যারিয়ার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমান সময়ের অন্যতম সেরা পেসার মনে করা হয় তাকে।

৩২ বছর বয়সী সাউদিকে মাইলফলক হাতছানি দিচ্ছিল আগেই। মাউন্ট মুঙ্গানুইতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট শুরুর আগে ২৯৬ উইকেট ছিল তার। যদিও বলেছিলেন, ৩০০ উইকেটের মাইলফলক নিয়ে ভাবছেন না। তবে যেমন বোলিং করেছেন, তাতে ভাবনায় না আসলেও পরিসংখ্যানে ঠিকই নাম উঠে গেছে কিউই পেসারের।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়