ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:০৫, ২৯ ডিসেম্বর ২০২০
আপডেট: ২৩:৪৪, ২৯ ডিসেম্বর ২০২০

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের অদ্ভুত চমক

ফাইল ছবি

ফাইল ছবি

আগামী জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। সেই সফরকে মাথায় রেখে  মঙ্গলবার টেস্ট আর ওয়ানডের জন্য দুটি আলাদা দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ঘোষিত দল দেখার পর অনেকই অবাক হবেন। কেননা এই সফরে দেশটি বাংলাদেশের জন্য নিয়ে আসছে অদ্ভুত চমক।

টেস্টে দুই একটা পরিচিত নাম থাকলেও ওয়ানডেতে বলতে গেলে তৃতীয় সারির এক দল পাঠাচ্ছে ক্যারিবীয়রা।

করোনাভীতি এবং ব্যক্তিগত কারণ দেখিয়ে এই সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ দলের প্রায় সব বড় তারকা। 

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড অবশ্য বিদেশ সফরে খেলোয়াড়দের সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা দিয়েছে। তারা সাফ জানিয়ে রেখেছে, কোনো খেলোয়াড় যদি ভয় বা অন্য কোনো কারণে সফর থেকে সরে দাঁড়ান, তার জন্য ভবিষ্যতে তাদের দলে আসতে সমস্যা হবে না।

নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডারের অনুপস্থিতিতে বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলকে নেতৃত্ব দেবেন ক্রেইগ ব্রেথওয়েট। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জার্মেই ব্ল্যাকউড।

ওয়ানডেতে ক্যারিবীয় দলের অধিনায়কত্ব করবেন ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের অধিনায়ক জেসন মোহাম্মদ। বাংলাদেশ সফরে এই ফরমেটে তার সহ-অধিনায়ক হিসেবে থাকবেন সুনিল আমব্রিস।

আগামী ১০ জানুয়ারি বাংলাদেশ সফরে আসছে ক্যারিবিয়ানরা। এই সফরে দুটি টেস্টের পাশাপাশি তিনটি ওয়ানডে খেলবে তারা।

ওয়ানডে স্কোয়াড:

জেসন মোহাম্মদ (অধিনায়ক), সুনিল অ্যাম্ব্রিস, এনক্রুমা বনার, ‍জোশুয়া ডি সিলভা, জামার হ্যামিল্টন, চেমার হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, ‍আন্দ্রে ম্যাকার্থি, কিয়োরন ওটলি, রোভম্যান পাওয়েল, রেমন রেইফার, রোমারিও শেফার্ড, হেইডেন ওয়ালশ জুনিয়র।

টেস্ট স্কোয়াড:

ক্রেগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড, এনক্রুমা বনার, জন ক্যাম্পবেল, রাকিম কর্নওয়াল, জোশুয়া ডি সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কাভেম হজ, ‍আলজারি জোসেফ, কাইল মায়ার্স, শাইনি মোসেলি, বীরাস্বামী পারমল, কেমার রোচ, রেমন রেইফার, জোমেল ওয়ারিকান।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়