স্পোর্টস ডেস্ক
আপডেট: ১৭:২৫, ২১ জুলাই ২০২১
মাহমুদুল্লাহর ইমামতিতে ঈদের নামাজ আদায় করলেন টাইগাররা
সিরিজ খেলতে জিম্বাবুয়েতে থাকা বাংলাদেশ ক্রিকেট দল ওয়ানডেতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে। এ আনন্দের মধ্যেই ঈদুল আজহার আনন্দ যোগ হয়েছে। সেখানেই এবারের ঈদের নামাজ আদায় করেন টাইগাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় টাইগার বাহিনীর ঈদের জামাতে ইমামতি করেন মাহমুদুল্লাহ রিয়াদ।
টাইগার বাহিনীর ঈদের নামাজ আদায়ের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। তার আগে এক ফেসবুক পোস্টে দেশবাসীকে ঈদের শুভেচ্ছাও জানান টাইগার অধিনায়ক। একই সঙ্গে মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারেও পরামর্শ দেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অন্য তারকারাও। পরিবারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পাশাপাশি স্বাস্থ্যবিধির কথাও মনে করিয়ে দেন।
ঈদের নামাজ আদায়ের ভিডিওতে দেখা যায়, বুধবার হারারে ঈদ জামাতে অংশ নিয়েছেন বাংলাদেশ দলের খেলেয়াড় ও বিভিন্ন সাপোর্টিং স্টাফরা। তাসকিন আহমেদও নিজের ফেসবুকে নামাজ আদায়ের একাধিক ছবি পোস্ট করেছেন। টাইগারদের ঈদের জামাতে ইমামতি করেন দলের সিনিয়র সদস্য এবং নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ।
জিম্বাবুয়েতে টাইগার বাহিনীর টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষ। দুটিই জিতেছে সাকিব-তামিমরা। আগামীকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ।
আইনিউজ/এসডিপি
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live






















