Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৩ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৪, ২৫ জুলাই ২০২১
আপডেট: ১৭:২০, ২৫ জুলাই ২০২১

শেষ টি-টোয়েন্টির আগে যা বললেন মাহমুদউল্লাহ

ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ। ওয়ানডের মতো হোয়াইটওয়াশ করা গেল না জিম্বাবুয়েকে। আজ সিরিজ জয়ের লক্ষ্যে নামবে মাহমুদউল্লাহ বাহিনী।

শেষ ম্যাচ জিতে আরেকটি সিরিজ জয়ের আশায় মাহমুদউল্লাহ।

তিনি বলেন, যেহেতু একটা ম্যাচ আছে,‘ওই ম্যাচটা আমরা ফাইনাল ম্যাচ হিসেবেই খেলব। আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা ম্যাচ জয়ের চেষ্টা করব।

দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও তামিম ইকবালকে টি-টোয়েন্টি সিরিজে পাননি মাহমুদউল্লাহ। চোটের কারণে দ্বিতীয় ম্যাচে ছিলেন না লিটন দাস ও মোস্তাফিজুর রহমান।

এ বিষয়ে অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, ‘আমি মনে করি— আমাদের দল দারুণ ব্যালান্সড। আপনি যদি স্পিন বোলিং বিভাগ দেখেন, পেস বোলিং দেখেন, অলরাউন্ডারদের দেখেন— সব জায়গাই আমরা পূর্ণ করি। আমাদের ব্যাটিং অর্ডার ও বোলিং— দুদিকেই আমাদের ফ্লেক্সিবিলিটি আছে।’

আইনিউজ/এসডিপি 

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়