Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৩ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:০৬, ১২ আগস্ট ২০২১
আপডেট: ১৮:২০, ১২ আগস্ট ২০২১

আফগানিস্তানকে বাঁচানোর আকুতি জানালেন রশিদ খান

সরকার ও তালেবানের লড়াইয়ে অস্থিতিশীল হয়ে উঠেছে পুরো আফগানিস্তান। যার বলি হচ্ছেন সাধারণ মানুষ। এমন ভয়াবহ পরিস্থিতি আর সহ্য করতে পারছেন না আফগানিস্তানের তারকা লেগস্পিনার রশিদ খান।

এমন ধ্বংসের মুখে যেন তাদের ফেলে না যান, সেজন্য রাষ্ট্রনেতাদের কাছে আকুতি জানিয়েছেন বিশ্বনন্দিত এই ক্রিকেটার।

মঙ্গলবার এক টুইটে রশিদ খান লিখেছেন, ‘প্রিয় বিশ্বনেতারা, আমার দেশ বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। নারী ও শিশুসহ হাজার হাজার নির্দোষ মানুষ রোজ মারা যাচ্ছেন। বাড়িঘর ও সম্পদ ধ্বংস হচ্ছে। হাজার হাজার পরিবার বাস্তুহারা হয়েছে। আমাদের এই বিশৃঙ্খল অবস্থার মধ্যে ফেলে যাবেন না। আফগানদের হত্যা বন্ধ করুন, আফগানিস্তানকে ধ্বংস করা বন্ধ হোক। আমরা শান্তি চাই।’

আফগানিস্তানে গত এক মাসে হাজারের বেশি মানুষ হত্যার শিকার হয়েছেন। পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। সরকার বাহিনী ও তালেবানের লড়াই না থামলে শান্তি ফেরার সম্ভাবনা ক্ষীণ।

দুই দশক আফগানিস্তানে থাকার পর গত ১ মে থেকে সৈন্য সরিয়ে নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। তারপর থেকেই একের পর এক এলাকা নিজেদের দখলে নিয়ে নিচ্ছে তালেবান। ইতিমধ্যে ৭০ ভাগের বেশি এলাকা তালেবানরা দখল করেছে বলে জানা গেছে।

আইনিউজ/এসডিপি 

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়