স্পোর্টস ডেস্ক
আপডেট: ১০:২০, ১৩ আগস্ট ২০২১
২০২২ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের ব্যাটিং কোচ প্রিন্স
২০২২ সালের টি-২০ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে থাকছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান অ্যাশওয়েল প্রিন্স।
ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রিন্সের সঙ্গে ২০২২ সালের টি-২০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২২ সালের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ।
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছিলেন প্রিন্স। শুধুমাত্র জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য নিয়োগ দেয়া হয়েছিলো তাকে। জিম্বাবুয়ের সফরে টাইগার ব্যাটসম্যানদের ব্যাটিং নৈপুন্যে সন্তুস্ট বোর্ড।
তাই আগামী বছর পর্যন্ত প্রিন্সের সঙ্গে চুক্তি করলো বোর্ড। আসন্ন নিউজিল্যান্ড সিরিজে দলের সঙ্গে দেখা যাবে তাকে।
খেলোয়াড়ি জীবনে ২০০২ সাল থেকে ২০১১ পর্যন্ত ৬৬টি টেস্ট, ৫২টি ওয়ানডে ও একটি টি-২০ খেলেছেন প্রিন্স। খেলোয়াড়ি জীবন শেষ করে কোচিংয়ে মনোনিবেশ করেন তিনি। লেভেল ‘৩’ ডিগ্রিধারী প্রিন্স ঘরোয়া লিগের কেপ কোবরাসের কোচ হিসেবে কাজ করেছেন। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার ‘এ’ দলের ব্যাটিং পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করেছেন ৪৪ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার।
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live

























