স্পোর্টস ডেস্ক
আপডেট: ১৭:৫১, ১৯ আগস্ট ২০২১
নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ আগস্ট বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। কিউইদের বিপক্ষে ঘরের মাঠে এই সিরিজের জন্য ১৯ সদস্যের দীর্ঘ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে ফিরেছেন মুশফিকুর রহিম, লিটন দাস। বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন।
বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে কিউইদের বিপক্ষে সিরিজের দল ঘোষণা করে বিসিবি। কোয়ারেন্টাইন জটিলতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলতে না পারলেও এবার যথারীতি থাকছেন মুশফিক।
এছাড়া পারিবারিক কারণে আগের সিরিজে খেলতে পারেননি লিটন দাস। সমস্যা কাটিয়ে তিনিও দলে ফিরেছেন। দীর্ঘদিন পর দলে ডাক পেয়েছেন লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে কোনো ম্যাচেই সুযোগ পাননি মোহাম্মদ মিঠুন। এই সিরিজে তাকে স্কোয়াডেই রাখেননি নির্বাচকরা।
আগামী ২৪ আগস্ট পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল।
নিউজিল্যান্ড সিরিজে ১৯ সদস্যের বাংলাদেশ দল
মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম, নুরুল হাসান, শামীম হোসেন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, নাসুম আহমেদ।
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের

























