স্পোর্টস ডেস্ক
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলংকার দল ঘোষণা
আগামী সেপ্টেম্বরে ঘরের মাঠে তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে শ্রীলংকা। এ লক্ষ্যে রোববার ৩০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।
দীর্ঘদিন পর দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল। তবে অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিমুথ করুণারত্নে এবং সুরাঙ্গা লাকমালের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা যথারীতি উপেক্ষিত আছেন।
এদিকে দলে প্রথমবার ডাক পেয়েছেন দিলশান মধুশানাকা, সাহান অরহান্দা, মহেশ থীক্ষনা এবং পুলিনা থারাঙ্গা। কাঁধের ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যান কুশাল পেরেরা।
সবশেষ ভারত সিরিজের মতো এ সিরিজেও শ্রীলংকার অধিনায়ক হিসেবে থাকছেন অলরাউন্ডার দাসুন শানাকা। আগামী ২ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে মাঠে গড়াবে সিরিজের সব ম্যাচ। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।
শ্রীলংকা দল:
দাসুন শানাকা (অধিনায়ক), কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকসে, ধনঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসঙ্কা, চারিথ আসালঙ্কা, কামিন্দু মেন্ডিস, মিনোদ ভানুকা, দীনেশ চান্দিমাল, আশেন বান্দারা, ভানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, সাহান অরহান্দা, নুয়ান প্রদীপ, দিলশান মধুশানাকা,লাহিরু কুমারা, আকিলা ধনঞ্জয়া, প্রবীণ জয়বিক্রম, মহেশ থীক্ষনা, পুলিনা থারাঙ্গা, রমেশ মেন্ডিস, লক্ষণ সান্দাকান, অসিথা ফার্নান্দো, শান জয়রত্নে, ধনঞ্জয়া লক্ষণ, শিরন ফার্নান্দো, লাহিরু মধুশঙ্কা (ফিটনেস সাপেক্ষে)।
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের

























