স্পোর্টস প্রতিবেদক
আপডেট: ১৯:১৮, ২৪ আগস্ট ২০২১
বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ
বাংলাদেশে নিউজিল্যান্ড ক্রিকেট দল
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে নিউজিল্যান্ড ক্রিকেট দল এসেছে। মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর ১২টা ৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিউজিল্যান্ড দলের বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করেছে।
নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে ২১ সদস্য নিয়ে বাণিজ্যিক বিমানে বাংলাদেশে নিউজিল্যান্ড ক্রিকেট দল এসেছে। সেখান থেকে তারা সরাসরি চলে যাবে হোটেল ইন্টারকন্টিনেন্টাল। থাকবেন তিনদিনের কোয়ারেন্টিনে। প্রথমদিনেই হবে করোনা পরীক্ষা।
নিউজিল্যান্ডের ১৫ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াডের সঙ্গে সাপোর্ট স্টাফ মিলিয়ে সফরকারীদের সদস্য সংখ্যা ২৬ জন। এর মধ্যে ৫ জন আগেই বাংলাদেশে এসেছেন।
বাংলাদেশে নিউজিল্যান্ড ক্রিকেট দল এর সাথে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১ সেপ্টেম্বর। সিরিজের বাকি চার ম্যাচ ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সব ম্যাচ বিকাল ৪টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে।
নিউজিল্যান্ড দল
টম লাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রাসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি,স্কট কাগেলেইন, কুল ম্যাকনি, হেনরি নিকোলস, অ্যাজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র , বেন সিয়ারস, ব্লেয়ার টিকনার ও উইল ইয়ং।
আইনিউজ/এসডি
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live






















