স্পোর্টস ডেস্ক
আপডেট: ১৪:১৫, ২৭ আগস্ট ২০২১
উয়েফার বর্ষসেরা ফুটবলার জর্জিনহো
চেলসির সতীর্থ এনগালো কান্তে ও ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনেকে হারিয়ে উয়েফা বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতেছেন ইতালি ও চেলসির মিডফিল্ডার জর্জিনহো।
বৃহস্পতিবার ইস্তাম্বুলে হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র ও অ্যাওয়ার্ড নাইট। সেখানেই উয়েফার বর্ষসেরা ফুটবলার হিসেবে ঘোষণা করা হয়েছে ব্রাজিলিয়ান বংশোদ্ভূত জর্জিনহোর নাম।
এদিন ঘোষণা করা হয়েছে উয়েফা বর্ষসেরা কোচের নামও। চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো থমাস টুখেল পেয়েছেন এই পুরস্কার। তিনি পেছনে ফেলেছেন ম্যানচেস্টার সিটিকে ফাইনালে তোলা পেপ গার্দিওলা ও ইতালিকে ইউরো জেতানো কোচ রবার্তো মানচিনিকে।
এছাড়া অ্যাওয়ার্ড নাইটের বেশির ভাগ পুরস্কারই ঘরে তুলেছে চেলসি। দলটির গোলরক্ষক এডওয়ার্ডো মেন্ডি জিতেছেন সেরা গোলরক্ষকের পুরস্কার। চেলসির চ্যাম্পিয়ন্স লিগ জেতার আরেক কারিগর এনগোলো কন্তে জিতেছেন সেরা মিডফিল্ডারের পুরস্কার। সেরা ডিফেন্ডার হয়েছেন সিটির দিয়াস আর সেরা ফরোয়ার্ড বরুশিয়া ডর্টমুন্ডের হল্যান্ড।
ইংলিশ ক্লাব চেলসিকে উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতাতে ও ইতালিকে ইউরো চ্যাম্পিয়নশিপ জেতাতে বড় ভূমিকা রেখেছেন জর্জিনহো। সে সবেরই পুরস্কার পেলেন তিনি।
পুরস্কারের মঞ্চে উপস্থিত হতে পারেননি জর্জিনহো। ভিডিও কনফারেন্সে এই মিডফিল্ডার বলেছেন, করোনা বিধিনিষেধের কারণে মঞ্চে উপস্থিত হতে না পারার জন্য দুঃখিত। এই পুরস্কার জিততে পেরে আমি খুবই আনন্দিত। আমার এই অর্জনের জন্য যারা আমাকে সহযোগিতা করেছেন তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ।
উয়েফা হলো ‘ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন’। প্রতিবছর ইউরোপের সেরা খেলোয়াড় ও কোচকে পুরস্কৃত করে সংস্থাটি। গত বছর সেরা ফুটবলার হয়েছিলেন রবার্ট লেভানদোস্কি।
আইনিউজ/এসডিপি
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live






















