স্পোর্টস ডেস্ক
আপডেট: ১৭:৫৮, ৩০ আগস্ট ২০২১
নিউজিল্যান্ড সিরিজ পরিচালনায় চার বাংলাদেশি আম্পায়ার
নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। আগামী ১ সেপ্টেম্বর প্রথম ম্যাচ মাঠে গড়াবে।সিরিজটিকে সামনে রেখে ম্যাচ অফিসিয়াল নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ সোমবার (৩০ আগস্ট) এই তালিকা প্রকাশ করেছে বিসিবি।
সিরিজের দায়িত্বে থাকা চার আম্পায়ারই বাংলাদেশের। এছাড়া ম্যাচ রেফারিও বাংলাদেশি। করোনাভাইরাস মহামারির কারণে ম্যাচ অফিসিয়াল নির্ধারণে নিয়ম পরিবর্তন করেছে আইসিসি। ঘরের মাঠে ম্যাচ পরিচালনার ক্ষেত্রে দেশীয় আম্পায়ারদের নিয়োগ দেওয়া হচ্ছে। তাতে করে অন ফিল্ড, টিভি ও চতুর্থ আম্পায়ার হিসেবে এই সিরিজে নিযুক্ত করা হয়েছে চার বাংলাদেশিকে।
আগামী ১ সেপ্টেম্বর প্রথম টি-টোয়েন্টিতে ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন শরফুদ্দৌলা ইবনে সৈকত ও গাজী সোহেল। এই ম্যাচে টিভি আম্পারের দায়িত্ব পালন করবেন মাসুদুর রহমান মুকুল ও চতুর্থ বা রিজার্ভ আম্পায়ার তানভীর আহমেদ। ৩ সেপ্টেম্বর দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠের দায়িত্ব পড়েছে মাসুদুর রহমান মুকুল ও তানভীর আহমেদের। এ ম্যাচের টিভি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত ও চতুর্থ আম্পায়ার গাজী সোহেল।
সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ৫ সেপ্টেম্বর। এ ম্যাচে টেলিভিশন রিপ্লে দেখবেন তানভীর আহমেদ। মাঠের দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা ইবনে সৈকত ও মাসুদুর রহমান মুকুল। চতুর্থ আম্পায়ার গাজী সোহেল। চতুর্থ ম্যাচের দুই ফিল্ড আম্পায়ার তানভীর আহমেদ ও গাজী সোহেল। টিভি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল, চতুর্থ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত ।
১০ সেপ্টেম্বর সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে মাঠের দায়িত্ব পড়েছে শরফুদ্দৌলা ইবনে সৈকত ও তানভীর আহমেদের। টিভি আম্পায়ার গাজী সোহেল, চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল।
এছাড়া ম্যাচ রেফারির ভূমিকায় আগের মতোই বাংলাদেশের নিয়ামুর রশিদ রাহুল।
আইনিউজ/এসডিপি
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live






















