স্পোর্টস প্রতিবেদক
‘বাংলাদেশের এমন লো স্কোরিং পিচ দিয়ে ক্রিকেটের উন্নতি সম্ভব নয়’
শহীদ আফ্রিদি। ফাইল ছবি
ক্রিকেটপ্রেমীদের কাছে দীর্ঘদিন থেকে সমালোচিত বাংলাদেশের লো স্কোরিং পিচ। এবার মিরপুর স্টেডিয়ামের এই পিচ নিয়ে মুখ খুলেছেন সাবেক পাকিস্তানি অধিনায়ক শহীদ আফ্রিদি। তিনি বলেন, বাংলাদেশের মানসিকতা পরিবর্তন করতে হবে। এমন লো স্কোরিং পিচ দিয়ে ক্রিকেটের উন্নতি সম্ভব নয়।
সোমবার (২২ নভেম্বর) এক টুইটে এ কথা বলেন তিনি।
শহীদ আফ্রিদি বলেন,
বাংলাদেশের মানসিকতা পরিবর্তন করতে হবে। তারা এমন পিচ বানিয়ে জয় হাসিল করতে চাইছে যা কোনো কাজে দিচ্ছে না। দেশের বাইরে উল্লেখযোগ্য কোনো পারফর্ম্যান্স দেখাতে পারছে না বাংলাদেশি খেলোয়াড়রা। বিশ্বকাপেও তারা ভালো করেনি। এমন পিচ বানিয়ে তারা ক্রিকেটের উন্নতি করতে চায়?
তিনি আরও বলেন, বাংলাদেশ দলে অনেক প্রতিভা আছে। যাদের খেলার প্রতি আছে একাগ্রতা। কিন্তু তাদের জন্য দরকার আরও ভালো মানের পিচ। যদি তারা উন্নতি করতে চায়।
এর আগে গতকাল সোমবার পাকিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচেও হেরে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে ছোট সংগ্রহ গড়ার পর শেষ ওভারের উত্তেজনায় হারে বাংলাদেশ। আর তাতেই আরও একটি লজ্জার রেকর্ড গড়েছেন টাইগাররা। টি-টোয়েন্টিতে ঘরের মাঠে একাধিক ম্যাচের সিরিজে প্রথমবারের মতো হোয়াইটওয়াশের লজ্জা পেল টাইগাররা।
গতকাল হারের বৃত্ত ভেঙে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ। তবে এদিনও ব্যর্থ ছিলো ওপেনিং। ১ উইকেট হারালেও পাওয়ার প্লেতে তুলতে পেরেছিল টাইগাররা মাত্র ৩৩ রান। পরে আফিফ-শামিমদের ছোট ছোট ইনিংসে ভর করে কোনো মতে ১২৪ রান তুলতে পারে বাংলাদেশ। এদিনও ব্যাটিং ব্যর্থতায় ভোগে টাইগাররা। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন উসমান কাদির এবং মোহাম্মদ ওয়াসিম। একটি করে উইকেট নিয়েছেন শাহনেওয়াজ দাহানি ও হারিস রউফ।
আইনিউজ/এসডি
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live




















