Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৩ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৫, ৩০ নভেম্বর ২০২১

ঢাকা টেস্টের দল ঘোষণা, আছেন সাকিব-তাসকিন

সাকিব আল হাসানকে নিয়েই ঢাকা টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। বিশ্বসেরা এ অলরাউন্ডারের সঙ্গে ২০ সদস্যের দলে রয়েছেন তাসকিন আহমেদও।

প্রথম টেস্টে মাথায় বাউন্সারের আঘাত পেয়েছিলেন ইয়ানির আলী রাব্বি। ম্যাচের শেষ দিকে তার বদলি হিসেবে খেলেন নুরুল হাসান সোহান। তবে দ্বিতীয় টেস্টে দলে সেই রাব্বিও জায়গা করে নিয়েছেন। প্রথমবারের মতো লাল বলের দলে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ নাঈম।

তবে টেস্টের দল থেকে কেউ বাদ পড়েনি। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ৪ ডিসেম্বর।

বাংলাদেশ দল:

মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহী, নাঈম হাসান, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা, খালেদ আহমেদ, শহীদুল ইসলাম ও মোহাম্মদ নাঈম শেখ।

আইনিউজ/এসডি

মাহমুদউল্লাহ রিয়াদের শেষ ওভারের রোমাঞ্চ, টানটান উত্তেজনাকর ম্যাচ

ক্রিকেট দলের খেলা নিয়ে হতাশ না হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়