স্পোর্টস ডেস্ক
ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
হকির প্রতিশোধ ফুটবল দিয়ে নিয়েই নিলো বাংলাদেশের মেয়েরা। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ভারতের কাছে ৯ গোলে হেরেছিল বাংলাদেশ। দুই দিনের ব্যবধানে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে ভারতের মেয়েদের হারিয়ে দিলো বাংলাদেশ।
শুক্রবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ভারতের বিপক্ষে বাংলাদেশ জিতেছে ১-০ গোলে। ম্যাচের অষ্টম মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেছেন শামসুন্নাহার সিনিয়র।
আরও পড়ুন- ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান
ম্যাচের ষষ্ঠ মিনিটে তহুরা খাতুন বল নিয়ে ভারতের বক্সে ঢুকলে ফাউলের শিকার হন। ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। গোলের সহজ সুযোগ হাতছাড়া করেননি শামসুন্নাহার।
এ জয়ের ফলে এখন পয়েন্ট টেবিলের চূড়ায় উঠে গেছে মারিয়া মান্ডার দল। পাঁচ দলের টুর্নামেন্টে তিন ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ পয়েন্ট।
আরও পড়ুন- মাশরাফি চাইলে তাকে নিয়ে আসা হবে : পাপন
ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল ভারতও। ৬৩ মিনিটে বেশ ভালো একটা সুযোগ নষ্ট করে দলটি। বাংলাদেশের গোলরক্ষক এগিয়ে এসেছিলেন। সুমাতি তার মাথার উপর দিয়ে শট নিলেও লক্ষ্য ঠিক রাখতে পারেনি। ৭৩ মিনিটে আবারও সুযোগ পেয়ে গিয়েছিলেন ভারতের সুমাতি কুমারী। কিন্তু কাজে লাগাতে পারেন নি সে সুযোগটাও। শেষ পর্যন্ত বাংলাদেশ জয় নিয়ে মাঠ ছাড়ে। বাংলাদেশ দলের সবাই মাতে উল্লাসে।
পয়েন্ট টেবিলের চূড়ায় ওঠার পাশাপাশি ফাইনাল খেলার স্বপ্ন আরও উজ্জ্বল হলো বাংলাদেশের মেয়েদের। রোববার (১৯ ডিসেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।
আইনিউজ/এসডিপি
ক্রিকেট দলের খেলা নিয়ে হতাশ না হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের

























