স্পোর্টস ডেস্ক
সাড়ে ৫ ঘণ্টার অবিশ্বাস্য লড়াই জিতে চ্যাম্পিয়ন নাদাল
প্রথম দুই সেটে হেরে গিয়েছিলেন রাফায়েল নাদাল। শ্বাসরূদ্ধকর লড়াই এরপরই জমে ওঠে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে। দৃঢ় সংকল্প নিয়ে মাঠে নামার পর রাফায়েল নাদাল যেন ফিরে গেলেন তার সোনালী অতীতে।
প্রায় সাড়ে ৫ ঘণ্টার লড়াইয়ে (৫ ঘণ্টা ২৪ মিনিট) ২-০ তে পিছিয়ে পড়ার পরও টানা তিন সেট জিতে অবশেষে টেনিসের ইতিহাসে অনন্য নজির স্থাপন করে ফেললেন স্প্যানিশ তারকা নাদাল।
শেষ গেম পয়েন্ট জিতে অনেকক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকলেন নাদাল। এরপর ছুঁটে গেলেন গ্যালারিতে। কোর্টে ফিরে কাঁদতেই চাইলেন যেন! পারলেন না। লড়াই যারা করতে জানে, তাদের হয়তো কাঁদতে হয় না।
আরও পড়ুন- ৬ মাস টি-টোয়েন্টি খেলবেন না তামিম ইকবাল
শারীরিক লড়াই, হতাশায় মুষড়ে পড়া, পিছিয়ে পড়ার পর আবার ফিরে আসা। এক ম্যাচেই লেখা হলো সব গল্প। এরপর শেষ হাসিটা হাসলেন রাফায়েল। অস্ট্রেলিয়ান ওপেনটা নিজের করে নিলেন তিনি। এরপরের অভিব্যক্তিতেই যেন ফুটিয়ে তুললেন, কত কঠিন লড়াই পাড়ি দিয়েছেন।
দানিল মেদভেদেভকে ২-৬, ৬-৭ (৫/৭), ৬-৪, ৬-৪, ৭-৫ গেমে হারিয়ে ইতিহাস গড়লেন তিনি। সবাইকে ছাপিয়ে এখন রেকর্ড ২১ গ্র্যান্ডস্ল্যাম তার।
মেলবোর্নের কোর্টে এদিন প্রথম সেট নাদালের জন্য ছিল রীতিমতো হতাশার। মেদভেদেভের কাছে পাত্তাই পাননি তিনি। দ্বিতীয় সেটে এগিয়ে গিয়েও হেরে গেলেন ৬-৭ সেটে। এরপরই শুরু হলো ‘নাদাল শো’। শারীরিক লড়াই চলল, চলল মনস্তাত্ত্বিক লড়াইও। সেখানে কে জিতলেন সেটা নতুন করে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই।
সময়ের সঙ্গে ক্লান্ত হলেন মেদভেদেভ, হলেন উত্তেজিতও। আরেক প্রান্তে নাদাল থাকলেন শান্ত, চুপচাপ; আর খেললেন নিজের সেরাটা। তৃতীয় সেটে ৬-৪ ব্যবধানে জিতে প্রথমবার খেলায় ফেরেন নাদাল। পরের সেট জিতে নেন ৬-৪ ব্যবধানে। শেষ পর্যন্ত নাদালের শেষটাও হলো রঙিন।
শেষ সেটে বারবার পিছিয়ে পড়েও আবার ফিরে আসেন নাদাল। শেষ পর্যন্ত সেট জিতলেন ৭-৫ ব্যবধানে। বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম জিতে উঠে গেলেন চূড়ায়। পুরুষ টেনিস তারকাদের সবার ওপরে এখন স্প্যানিশ তারকা। এক সময়ে ক্লে কোর্টের রাজা হিসেবে পরিচিত নাদাল জিতে নিলেন অস্ট্রেলিয়ান ওপেনসহ গুণে গুণে ২১টি গ্র্যান্ডস্লাম।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
ক্রিকেট দলের খেলা নিয়ে হতাশ না হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live




















