ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩০, ৭ ফেব্রুয়ারি ২০২২

সৌম্য-মুশফিকের ব্যাটে ঝড়, সিলেটের বিপক্ষে খুলনার দুর্দান্ত জয়

ব্যাট হাতে ক্রিজে দুর্দান্ত পারফর্ম্যান্স দেখিয়েছেন খুলনা টাইগার্সের সৌম্য সরকার ও মুশফিকুর রহিম। আর তাতেই সিলেট সানরাইজার্সের বিপক্ষে তাদের জয় নিশ্চিত হয়েছে। থিসারা পেরেরার দুর্দান্ত বোলিংয়ে সিলেট সানরাইজার্সকে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৭ রানে আটকে রাখে। আর খুলনা তুলে নেয় ১৫ রানের জয়।

খুলনার দেওয়া ১৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা জোরেশোরেই করেছিল সিলেট। তবে পাওয়ার প্লে'র শেষ বলে লেন্ডল সিমন্সকে হারানোর পরে মন্থর হয়ে যায় রানের চাকা। উদ্বোধনী জুটি থেকে সিলেট তুলেছিল ৪১ রান। এরপর দ্বিতীয় উইকেটে কলিন ইনিগ্রামকে সঙ্গে নিয়ে এগোচ্ছিলেন এনামুল হক বিজয়। অর্ধশতক থেকে মাত্র তিন রান দূরে হাকতে থিসারা পেরেরার বলে ইয়াসির আলীর হাতে ক্যাচ তুলে দিয়ে বিজয় ফিরলে ধস নামে সিলেটের ব্যাটিং অর্ডারে।

দলীয় ৭০ রানে এনামুল ফেরেন, এরপর তিন রান স্কোরবোর্ডে যোগ করতেই আরও দুটি উইকেট হারিয়ে বিপদে পড়ে সিলেট। এর মধ্যে মোহাম্মদ মিঠুন ২, রবি বোপারা কোনো রান না করে হাটেন প্যাভিলিয়নের পথে। এরপর ইনিগ্রামকে সঙ্গে নিয়ে অধিনায়কত্ব হারানো মোসাদ্দেক সিলেটকে স্বপ্ন দেখাতে শুরু করেন। পঞ্চম উইকেটে ৫৮ রান।

তবে ১৮তম ওভারে ইনহ্রাম ২৮ বলে ৩৭ রান করে ফেরার পরের ওভারেই অলক কপালি ২ রান করে ফিরলে জয়ের আশা নিভতে শুরু করে সিলেটের। তবে লড়াই চালিয়ে যান মোসাদ্দেক, তার সঙ্গে ছিলেন আলাউদ্দিন বাবু।

উইকেটের অপরপ্রান্তে ২২ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসেন। এতেই নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৭ রান তুলতে পারে সিলেট সানরাইজার্স। আর খুলনা টাইগার্স পায় ১৫ রানের দুর্দান্ত এক জয়।

খুলনার হয়ে দুটি করে উইকেট নেন সৌম্য সরকার এবং থিসারা পেরেরা। আর একটি করে উইকেট নেন খালেদ আহমেদ এবং নাবিল সামাদ।

আইনিউজ/এসডি

ক্রিকেট দলের খেলা নিয়ে হতাশ না হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়