স্পোর্টস ডেস্ক
মৃত্যুঞ্জয়ের জাদুকরী শেষ ওভারে চট্টগ্রামের জয়
মৃত্যুঞ্জয়ের জাদুকরী শেষ ওভারে আসরে টিকে থাকার লড়াইয়ে ঢাকার বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে চট্টগ্রাম। শেষ ওভারে ৯ রান ডিফেন্ড করতে এসে মৃত্যুঞ্জয় দিলেন ৬ রান। ফলে ৩ রানে ম্যাচ জিতল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ব্যর্থ হয়েছে মিনিস্টার ঢাকা তারকা তামিম ইকবালের ৫৬ বলে ৭৩ রানের ইনিংস।
মঙ্গলবার সিলেটে আরও একবার অধিনায়ক করে খেলতে নামে চট্টগ্রাম। আগের ম্যাচের অধিনায়ক নাঈম ইসলাম ছিলেন না ঢাকার বিপক্ষে একাদশেই। নেতৃত্বের ভার উঠে আফিফ হোসেনের কাঁধে। ইনিংস উদ্বোধনে সুযোগ দেওয়া হয় জাকির আলীকে।
৪ বলে ১ রান করে ফজল হক ফারুকীর বলে বোল্ড হয়ে ফিরে যান তিনি। ফর্মে থাকা উইল জ্যাকস ২৪ বলে করেন ২৬ রান। অধিনায়ক আফিফের ব্যাট থেকে ২৪ বলে আসে ২৭ রান। চট্টগ্রামের ইনিংসটাকে বড় করার কৃতিত্ব শামীম পাটোয়ারীর।
আরও পড়ুন- আইসিসির মাসসেরার দৌড়ে মৌলভীবাজারের এবাদত
টানা ব্যর্থতায় সমালোচনার মুখে পড়া এই ব্যাটসম্যান ফিফটি হাঁকান। ৫ চার ও ১ ছক্কায় ৩৭ বলে ৫২ রান আসে তার ব্যাট থেকে। শেষদিকে ১৯ বলে ২৪ রান করেন বেনি হাওয়েল। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান করে চট্টগ্রাম।
জবাব দিতে নেমে শুরু থেকে এক প্রান্তে উইকেট গেলেও অপর প্রান্তে হাল ধরেন তামিম ইকবাল। দলকে জেতাতে না পারলেও শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৬ চার ও ৩ ছক্কায় ৫৬ বলে ৭৩ রান করেন তিনি। ২৯ বলে ২৪ রানের বেশি করতে পারেননি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
আরও পড়ুন- মাঠে সিগারেট টানলেন ওপেনার শাহজাদ
মাঝে ১১ বলে ২২ রানের ক্যামিও খেলে যান শুভাগত হোম। তবে শেষদিকে তামিম ও নাঈম শেখের ব্যর্থতা ও মৃত্যুঞ্জয়ের দারুণ বোলিংয়ে ম্যাচ জেতা হয়নি ঢাকার। ৪ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট নেন মৃত্যুঞ্জয়। ৪ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট নেন শরিফুল ইসলাম।
আইনিউজ/এসডিপি
ক্রিকেট দলের খেলা নিয়ে হতাশ না হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live




















