স্পোর্টস ডেস্ক
বিপিএল: বরিশালের কাছে সিলেটের পরাজয়
বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগে(বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সিলেট সানরাইজার্সকে ১২ রান হারিয়ে শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করল সাকিব আল হাসানের ফরচুন বরিশাল।
টস হেরে ব্যাট করতে নামা বরিশালকে উড়ন্ত শুরু এনে দেন মুনিম শাহরিয়ার। অন্য প্রান্তে থাকা ক্রিস গেইলকে রীতিমতো দর্শক বানিয়ে রাখেন তিনি। পাওয়ার প্লের ছয় ওভারেই ৬৭ রান যোগ করে বরিশাল। এর মধ্যে ৪৭ রানই ছিল মুনিমের। অন্য প্রান্তে থাকা গেইল তখন ১১ বল খেলে করেছেন ১৪ রান।
মুনিমের ঝড় অবশ্য পাওয়ার প্লের কিছুক্ষণ পরই শেষ হয়েছে। ৬ চার ও ৩ ছক্কায় ২৮ বলে ৫১ রান করে সোহাগ গাজীর বলে বাউন্ডারির কাছে দাঁড়িয়ে থাকা মোসাদ্দেক হোসেনের হাতে ক্যাচ তুলে দেন তিনি। তার ওপেনিং সঙ্গী গেইলও দীর্ঘদিন পর রানে ফেরেন।
আরও পড়ুন- মৃত্যুঞ্জয়ের জাদুকরী শেষ ওভারে চট্টগ্রামের জয়
৪ চার ও ২ ছক্কায় ৪৫ বলে ৫১ রান করেন গেইল। শেষদিকে ক্যামিও খেলেন ডোয়াইন ব্রাভো ও সাকিব আল হাসান। ২ চার ও ৪ ছক্কায় ১৯ বলে ৩৮ রান করেন সাকিব। ১ চার ও ৪ ছক্কায় ১৩ বলে ৩১ রান আসে ব্রাভোর ব্যাটে। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রান করে বরিশাল।
তাদের জবাব দিতে নেমে সিলেটের হয়ে ঝড় তুলেন ইনগ্রাম। ১৬ চার ও ১ ছক্কায় ৪৯ বলে ৯০ রান করে আউট হন তিনি। কিন্তু মাঝের ব্যাটসম্যানরা হন ব্যর্থ। শেষদিকে মোসাদ্দেক হোসেন ও আলাউদ্দিন বাবু চেষ্টা করলেও দলকে জেতাতে পারেননি।
আরও পড়ুন- আইসিসির মাসসেরার দৌড়ে মৌলভীবাজারের এবাদত
২১ বলে ৩৪ রান করে মোসাদ্দেক আউট হলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন বাবু। ১ চার ও ২ ছক্কায় ১২ বলে ২২ রান করেন তিনি। তবে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রানের বেশি করতে পারেনি সিলেট।
আইনিউজ/এসডিপি
ক্রিকেট দলের খেলা নিয়ে হতাশ না হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live




















