স্পোর্টস ডেস্ক
এবাদতকে হারিয়ে আইসিসির মাসসেরা কিগান পিটারসেন
এবাদত হোসেন ও কিগান পিটারসেন
জানুয়ারিতে কেবলই দুটো ম্যাচ খেলেছিলেন এবাদত হোসেন। নিউজিল্যান্ডের মাটিতে দুই টেস্টের সিরিজে ২৯.৩৩ গড়ে তুলে নিয়েছেন ৯ উইকেট। তবে প্রথম টেস্টে তিনি ৪৬ রানের বিনিময়ে তুলে নিয়েছিলেন ৬ উইকেট। যার ফলেই বাংলাদেশ পায় নিউজিল্যান্ডের মাটিতে তাদের প্রথম টেস্ট জয়। সেই পারফর্ম্যান্সই এবাদতকে নিয়ে এসেছিল আইসিসির মাসসেরার সংক্ষিপ্ত তালিকায়।
কিন্তু তবে মাসসেরা হতে পারলেন না এবাদত। তাকে হারিয়ে আইসিসির জানুয়ারির মাসসেরা হয়েছেন কিগান পিটারসেন।
আরও পড়ুন- খুলনাকে হারিয়ে ফাইনালের দৌঁড়ে টিকে রইল চট্টগ্রাম
পিটারসেন গেল মাসে খেলেছেন দুটো টেস্ট, ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্ট। ঘরের মাটিতে পিছিয়ে পড়ার পরও যে সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা, তাতে তার অবদানটাও কম নয়। সিরিজের দ্বিতীয় টেস্টে ফিফটি করেছেন, পরের টেস্টে জোড়া ফিফটি। লো স্কোরিং এই সিরিজে ২৭৬ রান করে সিরিজসেরাও হয়েছেন তিনি। সেই পারফর্ম্যান্সই এবার তাকে এনে দিল আইসিসির জানুয়ারির সেরার পুরস্কার।
আরও পড়ুন- আইপিএলে দল পাননি সাকিব, মুখ খুললেন শিশির
জানুয়ারির সেরা হওয়ার পথে পিটারসেন হারিয়েছেন স্বদেশি ‘বেবি ডি ভিলিয়ার্স’ খ্যাত ডুয়াল্ড ব্রেভিসকে। গেল মাসে অ-১৯ বিশ্বকাপে দুর্দান্ত খেলেছিলেন তিনি। এক বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন ৫০৬ রান তুলে। বনেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও। তবে এবার জানুয়ারির সেরা হওয়া হলো না তার।
ইংলিশ অধিনায়ক হিদার নাইট বনে গিয়েছেন নারী বিভাগের সেরা। এর পথে চামারি আতাপাত্তু ও দিয়ান্দ্রা ডটিনকে হারিয়েছেন তিনি।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live




















