ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:২৩, ২৫ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ১৭:২৪, ২৫ ফেব্রুয়ারি ২০২২

বাবা হতে চলেছেন ক্রিকেটার নাসির

বাবা হতে চলেছেন ক্রিকেটার নাসির হোসেন। স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বেবি বাম্পের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সুখবর প্রকাশ করেন নাসির নিজেই। 

শুক্রবার বেলা সাড়ে ৩টায় নিজের অফিসিয়াল ফেসবুক পেজে অন্তঃসত্ত্বা তামিমার ছবি প্রকাশ্যে আনেন নাসির। ক্যাপশনে তিনি লেখেন, ‘এই ক্ষুদ্র ব্যক্তির সঙ্গে সাক্ষাত করতে পেরে খুবই আনন্দিত আমি। যিনি অর্ধেক আমার, অর্ধেক আমার ভালোবাসার। শুকর আলহামদুলিল্লাহ (সব কিছুর জন্য)।

যদিও তার বাবা হওয়ার খবর আগেই জানা গিয়েছিল। গেল বছরের ডিসেম্বরে নাসির তার আইনজীবির মাধ্যমে আদালতকে জানিয়েছিলেন যে, তার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা। তবে আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে তিনি তার স্ত্রী’র অন্তঃসত্ত্বা হওয়ার ছবি প্রকাশ করেন।

আরও পড়ুন- বাপ্পী লাহিড়ীর প্রতি বিসিবির শ্রদ্ধা

উল্লেখ্য, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি তামিমা সুলতানা ও ক্রিকেটার নাসির হোসেন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ের দশদিনের (২৪ ফেব্রুয়ারি) মাথায় তামিমার প্রথম স্বামী রাকিব হাসান নাসির ও তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় আগের বিয়ে গোপন থাকা অবস্থায় অন্যত্র বিয়ে, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়ায় মানহানির অভিযোগ আনা হয়। সেই মামলা এখনো চলছে।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

শাবিপ্রবি শিক্ষককে ফেনসিডিল সাপ্লাই দিতে গিয়ে গার্ড আটক!

`প্রাণ দেবো, তবু ভিসির পদত্যাগ চাই` | কাফন মিছিলে শাবিপ্রবি শিক্ষার্থীরা | Eye News

শিক্ষার্থীরা লড়েছে মৃত্যুর সাথে, অসুস্থদের অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছে হাসপাতালে

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়