ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১১, ২৫ ফেব্রুয়ারি ২০২২

এক ম্যাচ হাতে রেখেই আফগানদের হারিয়ে সিরিজ জয় টাইগারদের

আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নেমে টানা দুই জয়ে সিরিজ জিতে গেছে বাংলাদেশ দল। টাইগাররা এক ম্যাচ হাতে রেখেই এ জয় নিশ্চিত করেছে। মুশফিকুর রহিমের অভিজ্ঞ কিপিং আর তাসকিনের বোলিং এ জয় সহজ করেছে দ্বিতীয় ম্যাচে। ফলে আফগানিস্তানকে ৮৮ রানে হারিয়েছে টাইগাররা।

শুধু তাই নয়, এ জয়ের মধ্য দিয়ে সবাইকে ছাপিয়ে ওয়ার্ল্ডকাপ সুপার লিগের শীর্ষে টাইগাররা।

লিটন দাস ও মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে তিন শ ছাড়ানো পুঁজি গড়েছিল বাংলাদেশ। পরে বোলাররাও দারুণ পারফরম্যান্স মেলে ধরলেন। ফলে আফগানিস্তান পারল না বড় লক্ষ্য তাড়া করতে। সহজ জয়ে সিরিজও নিশ্চিত করল তামিম ইকবালরা।

টানা দুই জয়ে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ নিশ্চিত হতো স্বাগতিকদের। বুধবার সিরিজের প্রথম ম্যাচটি ৪ উইকেটে জিতেছিল তামিম-সাকিবরা।

সোমবার তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ। তাই শেষ ম্যাচও জিতে পূর্ণ পয়েন্ট অর্জনই হবে টাইগারদের লক্ষ্য।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও 

১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন

মাথায় ৭৩৫টি ডিম নিয়ে বিশ্বরেকর্ড

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়