স্পোর্টস ডেস্ক
পুত্র সন্তানের বাবা-মা হলেন নাসির-তামিমা
নাসির হোসেন ও তামিমা তাম্মী
পুত্র সন্তানের বাবা-মা হলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা তাম্মী। সোমবার নাসির হোসেন নিজেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বিষয়টি।
নাসির-তামিমা বাবা-মা হয়েছেন অবশ্য আরও দশ দিন আগে। গত ৮ এপ্রিল তাদের কোলজুড়ে এসেছে পুত্র সন্তান। বিষয়টি আজ ১৮ এপ্রিল সংবাদ মাধ্যমকে জানান নাসির। সেই সঙ্গে দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন তিনি।
নাসিরের কাছের একটি সূত্র জানিয়েছেন, নাসিরের বাচ্চা হয়েছে আমেরিকায়। বর্তমানে সেখানেই অবস্থান করছেন নাসিরের স্ত্রী তামিমা।
নাসির বাবা হচ্ছেন, এই খবর অবশ্য জানা গিয়েছিল গত ২৫ ফেব্রুয়ারি। সেদিন নাসির তার ফেসবুক পাতায় যেসব ছবি প্রকাশ করেছেন, সেখানে তার ও তামিমার বাবা-মা হওয়ার খবর ছাড়াও জানা যায় পুত্র হওয়ার বিষয়টিও। নাসির-তামিমার সেসব ছবির পেছনের লেখা দেখে ঠাহর করা যাচ্ছিল, পুত্র সন্তান আসছে তাদের ঘরে।
আরও পড়ুন- শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গেলেন তাসকিন ও শরিফুল
নাসিরের সেসব ছবিতে দেখা যাচ্ছিল, তামিমার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি উদযাপন করছেন দু’জনে। তামিমার মাথায় মুকুট, গলায় ঝুলছে ইংরেজিতে লেখা ‘হবু মা’ লেখা ব্যানার। সে উদযাপনে কেকও কেটেছেন দুজনে। নাসিরও ইংরেজিতে ‘বাবা’ লেখা একটা প্ল্যাকার্ডমতো হাতে নিয়ে তুলেছেন ছবি।
দুজনের ঘরে যে পুত্র সন্তান আসছে, সে বিষয়টি ধরা পড়েছে তার ছবিগুলোর বেশ কয়েকটি থেকে। নাসির-তামিমার পেছনে থাকা একটা ব্যানার আর একটি টেডি বিয়ারের হাতে থাকা হৃদয়াকৃতির বেলুনে লেখা ছিল, ‘ইটস আ বয়’।
গত ৮ এপ্রিল সেই পুত্রসন্তান কোল আলো করে এসেছে নাসির-তামিমার ঘরে। তবে সে কারণে অবশ্য দল থেকে ছুটি নেননি নাসির। আজ ডিপিএলের সুপার লিগে তার দল প্রাইম ব্যাংকের ম্যাচ ছিল বিপক্ষে আবাহনীর বিপক্ষে। নাসির খেলেছেন আজকের এই ম্যাচেও। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান তার বাবা হওয়ার বিষয়টি।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
মানসিক চাপ কমাবেন যেভাবে
বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা
খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
























