Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ২ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩১, ২৭ নভেম্বর ২০২২

বিকেল ৪টায় কোস্টারিকার মুখোমুখি জাপান

ফাইল ছবি

ফাইল ছবি

এশিয়ার দল জাপানের বিশ্বকাপ ২০২২ শুরু হয়েছে রূপকথার জয়ের মতো। যেন স্বপ্নকেও ছাড়িয়ে গেছে। আজ রোববার (২৭ নভেম্বর) গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হবে ‘ব্লু সামুরাই’রা।  

এই ম্যাচে কোস্টারিকা হারাতে পারলে জাপানের জয় নিশ্চিত। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানকে ২-১ গোলে হারিয়ে বীরোচিত কাব্য রচনা করে এশিয়ার এই দলটি।
 
অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে গোলবন্যায় ভেসে গেছে কোস্টারিকা। স্পেনের কাছে  তারা হেরেছে ৭-০ গোলে। আজ আহমেদ বিন আলী স্টেডিয়ামে আকাশে উড়তে থাকা জাপানের মুখোমুখি হচ্ছে কোস্টারিকা। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে হেরে গেলে এবারের মতো বিশ্বকাপও শেষ হয়ে যাবে লুই ফার্নান্দো সুয়ারেজের দলের। অন্যদিকে কোস্টারিকাকে হারাতে পারলে আজই নক আউট নিশ্চিত হয়ে যেতে পারে জাপানের।

সেক্ষেত্রে জার্মানি ও স্পেনের ম্যাচের ফলও অবশ্য অনুকূলে আসতে হবে তাদের। তবে স্পেনের বিপক্ষে জার্মানি জিতে গেলে কোস্টারিকার বিপক্ষে জিতলেও স্পেনের বিপক্ষে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে জাপানকেও। আল রায়হানের লড়াইটা তাই দুই দলের জন্যই অতি গুরুত্বপূর্ণ।

সোনালি অতীত কথা বলছে জাপানের পক্ষে। কোস্টারিকার বিপক্ষে এর আগে পাঁচ ম্যাচ খেলে চারবারই বিজয় উৎসব করেছে ‘ব্লু সামুরাই’রা। অন্য ম্যাচটি হয়েছে ড্র। সর্বশেষ ২০১৮ সালের সেপ্টেম্বরে কনকাকাফ অঞ্চলের এই প্রতিপক্ষের বিপক্ষে ৩-০ গোলে জিতেছিল জাপান। ছন্দ এবং অতীত রেকর্ডে আজ খানিকটা সুবিধাজনক অবস্থানে থেকে মাঠে নামবে হাজিমে মরিয়াসুর দল। তবে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া কোস্টারিকাও মরণকামড় দেওয়ার প্রস্তুতি নিয়েই কিন্তু মাঠে নামবে।

চোট নিয়ে কোনো দুর্ভাবনাও নেই লুই ফার্নান্দো সুয়ারেজের দলের। তবে চোটজনিত কারণে জাপানিজ ডিফেন্ডার হিরোকি সাকাইয়ের এই ম্যাচে খেলা নিয়ে অনিশ্চয়তা আছে। সুখবর হচ্ছে, এই ম্যাচ খেলার জন্য তৈরি আছেন ফুল ব্যাক বর্ষীয়ান ইয়ুতো নাগাতোমো।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News

যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News

চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়