ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

হেলাল আহমেদ

প্রকাশিত: ১৯:৪১, ৩ ডিসেম্বর ২০২২

পর্যাপ্ত বিশ্রামের কারণে হারতে পারে আর্জেন্টিনা?

ক্লান্তির বিষয়টি বিবেচনায় এনে দলে শেষ মুহূর্তে পরিবর্তন আনতে পারেন স্কালোনি

ক্লান্তির বিষয়টি বিবেচনায় এনে দলে শেষ মুহূর্তে পরিবর্তন আনতে পারেন স্কালোনি

পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা ম্যাচ খেলেছে মাত্র দুইদিন আগে (১ ডিসেম্বর)। এর মাত্র দুইদিনের মাথায়ই আবার নক আউট পর্বের খেলায় আজ রাত ১টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ইঞ্জুরির কারণে অনিশ্চিত ডি মারিয়াসহ কোচ স্কলানিকে ভাবাচ্ছে শেষ ম্যাচের পর পর্যাপ্ত বিশ্রাম না পাওয়ার বিষয়টি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলানি ক্ষোভ প্রকাশ করেছেন ফিফার এমন সময়সূচির কারণে। শেষ ম্যাচ খেলার পর অন্তত দুইদিন খেলোয়াড়দের বিশ্রাম থাকার পক্ষে তার অবস্থান।

স্কলানিকে ভাবাচ্ছে পর্যাপ্ত বিশ্রাম না পাওয়ার কারণে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া ম্যাচে বিরূপ প্রভাব যদি পড়ে তা নিয়ে। তারমধ্যে চোটে আছেন দলের আরেক প্রাণ ভোমরা এনহেল ডি মারিয়া। তাছাড়া, শোনা যাচ্ছে লাউতো মার্তিনেজের জায়গায় আজ প্রথমার্ধের একাদশেই দেখা যেতে পারে গত ম্যাচে গোল পাওয়া তরুণ তুর্কি আলভারেজকে।

ডি পল, মোলিনারা থাকছের আগের মতোই। কিন্তু স্কলানি ভাবছেন বিশ্রামের অভাবে দলটি না আবার বাজে পাফর্ম্যান্স করে আসরের দ্বিতীয় কোন অঘটনের শিকার হয়। তাই ফুটবলারদের ক্লান্তির বিষয়টি বিবেচনায় এনে দলে শেষ মুহূর্তে পরিবর্তন আনতে পারেন স্কালোনি।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্তিনেস, নায়ুয়েল মোলিনা/গনসালো মনতিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, মার্কোস আকুনিয়া, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেস, আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেস ও পাপু গোমেজ/হোয়াকিন কোরেয়া।

আইনিউজ/এইচএ

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়