ঢাকা, সোমবার   ০৪ মে ২০২৬,   বৈশাখ ২০ ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:১৭, ২৩ মার্চ ২০২৩

শেষ ওয়ানডেতে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ 

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের একটিতে জয় ও আরেকটিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। আজ সিরিজ নির্ধারনী শেষ ম্যাচ খেলতে সিলেটের স্টেডিয়ামে মাঠে নেমেছে তামিম বাহিনী। এই ম্যাচ জিতলেই আইরিশদের বিপক্ষে সিরিজ জয় পাবে বাংলাদেশ। 

আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর আড়াইটায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। খেলাটি দেখা যাবে টি-স্পোর্টস ও জি টিভিতে। 

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি।

আইরিশদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ১৮৩ রানের জয় পেয়েছিল টাইগাররা। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে রেকর্ড রান গড়লেও বেরসিক বৃষ্টিতে ম্যাচটি ভেসে যায়। আজকের ম্যাচে জয় পেলেই চলতি বছরে ঘরের মাটিতে দ্বিতীয় সিরিজের কীর্তি গড়বে টিম টাইগার্স।

এদিকে দীর্ঘ ১৫ বছর পর সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে আয়ারল্যান্ড। ওয়ানডে শেষে তিন ম্যাচ সিরিজের টি-২০ ও একটি মাত্র টেস্ট খেলবে সফরকারীরা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, ইয়াসির আলী চৌধুরী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন।

আই নিউজ/এইচএ 


আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সর্বশেষ