স্পোর্টস ডেস্ক
রনি তালুকদারের চোখ জুড়ানো ইনিংসের দিনেও বৃষ্টির হানা
আজকের ম্যাচে ৩৮ বলে ৬৭ রানের একটি চোখ জুড়ানো ইনিংস খেলেছেন রনি। ছবি- NDTV
আইরিশদের বিপক্ষে সিরিজের প্রথম টি-২০ তে আজ রনি তালুকদার যা করেছেন, জাতীয় দলের জার্সি গায়ে এটিকেই হয়তো তিনি নিজের ক্যারিয়ারের সেরা ইনিংস বলবেন। ৩৭ বলে ৬৭ রানের চোখ জুড়ানো এক ইনিংস খেলে আজ মাঠ ছেড়েছেন রান খরায় ভুগতে থাকা এ উদীয়মান ক্রিকেটার। বাংলাদেশ দলের ২০০ রানের বড় সংগ্রহে অবদান রেখেছেন লিটন এবং রনি তালুকদার। যদিও বর্তমানে বৃষ্টির কারণে বন্ধ আছে খেলা।
সোমবার (২৭ মার্চ) সাগরপাড়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুরে খেলা শুরু হয়। শুরুতেই টস জিতে ফিল্ডিং নেয় আয়ারল্যান্ড । ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন লিটন এবং রনি তালুকদার। এই দুই ব্যাটারের একের পর এক বাউন্ডারিতে ৯ ওভারেই বাংলাদেশ শত রান সংগ্রহ করতে সক্ষম হয়।
পাওয়ার প্লে-তে কোনো উইকেট না হারিয়ে ৮১ রান যোগ করেন লিটন ও রনি। যা দেশের টি-২০ ইতিহাসে পাওয়ার প্লে-তে সর্বোচ্চ রানের রেকর্ড। দুজনের এই জুটি ভাঙে অষ্টম ওভারে।
ক্রেইং ইয়ংকে উড়িয়ে মারতে গিয়ে ব্যক্তিগত ৪৭ রানে স্টার্লিংয়ের তালুবন্দী হন লিটন। এর মাধ্যমে ভাঙে রনির সঙ্গে তার ৯১ রানের জুটি। তিনে নেমে শান্ত এদিন ১৪ রানের বেশি করতে পারেননি।
অন্যপ্রান্তে আপন গতিতে খেলতে থাকা রনি ২৪ বলে ফিফটি পূরণ করেন। তৃতীয় উইকেট হিসেবে সাজঘরে ফেরার আগে ক্যারিয়ার সেরা ৬৭ রানের ইনিংস খেলেন তিনি। কিন্তু রনির ক্যারিয়ার সেরা ইনিংসের দিনও হানা দিয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে বর্তমানে বন্ধ রয়েছে খেলার কার্যক্রম।
আই নিউজ/এইচএ
আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন
জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live























