আই নিউজ ডেস্ক
আফগানদের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে আজ মাঠে নামছে বাংলাদেশ
বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের পর আফগানদের লক্ষ্য আরো বড়। রশিদ খানের দল এখন মনস্থির করেছে টাইগারদের হোয়াইটওয়াশ করার দিকে। অন্যদিকে সাকিব আল হাসানদের টার্গেট থাকবে সিরিজের শেষ ম্যাচ জিতে এই ক্লিন সুইপ থেকে নিজেদের রক্ষা করা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আজ ম্যাচটি শুরু হবে দুপুর দুইটায়। দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে আফগানদের প্রধান কোচ জনাথন ট্রট জানিয়েছিলেন, ৩-০ ব্যবধানেই জিততে চান সিরিজ। আর এমন লজ্জাজনক হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের একাদশ থাকছে দুয়েকটা পরিবর্তন!
গেল ম্যাচের মতো শেষ ম্যাচেও ওপেনিংয়ে দেখা যাবে নাঈম শেখ এবং লিটন দাসকে। শেষ ম্যাচে ১৩ রান করে ফিরে যাওয়া নাঈমের উপর এ ম্যাচেও আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। নাম্বার থ্রিতে নাজমুল হোসেন শান্ত, চারে সাকিব আল হাসান। পাঁচে এবং ছয়ে যথারীতি তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম।
নাম্বার সেভেন নিয়ে এখনো সবার আস্থার জায়গা পুরোপুরি ফিট হয়নি। বর্তমানে এই পজিশনে ব্যাট করা আফিফ হোসেনও পাচ্ছেন না রান। গেল ম্যাচে ফিরেছিলেন গোল্ডেন ডাক করে। তবে শেষ ম্যাচেও তাকে দেখা যাবে এই পজিশনে। আটে মেহেদী হাসান মিরাজ। এবাদতের হোসেনের ইনজুরিতে দলে ফিরতে যাচ্ছেন তাসকিন আহমেদ। গুঞ্জন রয়েছে হাসান মাহমুদের জায়গা খেলবেন শরীফুল ইসলাম।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
লিটন দাস, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
আইনিউজ/ইউএ
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live






















