স্পোর্টস ডেস্ক
কিউইদের বিপক্ষে আজ টি-২০ লড়াইয়ে নামছে বাংলাদেশ
কিউইদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৬৯ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন সৌম্য সরকার। ছবি- ক্রিক ইনফো
নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজে হারলেও কিউইদের বিপক্ষে সাদা বলের প্রথম জয় তোলে নেয়ার ইতিহাস গড়েছে বাংলাদেশ। ওয়ানডেতে কখনো হারাতে না পারা নিউজিল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে আজ টি-২০ সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। এবার লক্ষ্য কিউইদের মাটিতে টি-২০ তে জয়ের বৃত্তে ফেরা।
বুধবার (২৭ ডিসেম্বর) নেপিয়ারের ম্যাকলিন পার্কে টি-২০ সিরিজের প্রথম ম্যাচটিতে আজ মুখোমুখি হচ্ছে টাইগার্স এবং ব্ল্যাকক্যাপসরা। বাংলাদেশ সময় বেলা ১২টা ১০ মিনিটে শুরু হবে খেলাটি। এই মাঠেই সাদা বলের সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে প্রথমবার ওয়ানডেতে হারিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের সেদিনের জয়ে ঘরের মাঠে ওয়ানডে ফরম্যাটে টানা ১৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডের সমাপ্তি ঘটে নিউজিল্যান্ডের। ফলে আজ একই মাঠে টি-২০ তে নামার আগে তাই ভালো করে বাংলাদেশকে নিয়ে ছক সাজিয়েছে নিউজিল্যান্ড। সিরিজের একটি ম্যাচও হাতছাড়া করতে চাইছে না তারা।
পরিসংখ্যান অনুযায়ী নিউজিল্যান্ডের মাটিতে টানা ৯ টি-২০তে বাংলাদেশ হেরেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ১৭ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে নিউজিল্যান্ডের জয় ১৪টি এবং বাংলাদেশের জয় মাত্র ৩টিতে। তাই আজকের ম্যাচে গত ম্যাচের জয়ের ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশ নতুন কিছু দেখাতে পারবে কি না তা দেখার অপেক্ষায় লাখো সমর্থক।
চলতি বছর এ পর্যন্ত তিনটি টি-২০ সিরিজ খেলে সবগুলোতেই জিতেছে টাইগাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে পারলে এ বছর সংক্ষিপ্ত ভার্সনের সিরিজে অপরাজিত থাকবে টাইগাররা। যা দেশের ক্রিকেট ইতিহাসে এক নজির হয়ে থাকবে।
বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহীদ হৃদয়, শামিম হোসেন, আফিফ হোসেন, সৌম্য সরকার, মাহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল হাসান, রিশাদ হোসেন, তানভির ইসলাম ও তানজিম হাসান সাকিব।
নিউজিল্যান্ড দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, রাচীন রবীন্দ্র, জ্যাকব ডাফি, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, বেন সিয়ার্স, টিম সাইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের

























