মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৩:২১, ২৮ অক্টোবর ২০২১
মৌলভীবাজারে আরও ৩ জনের করোনা শনাক্ত
মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন বড়লেখা, একজন শ্রীমঙ্গল ও একজন সদর হাসপাতালের।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) জেলা সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুসারে, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৮ টি। শনাক্তের হার ৩ দশমিক ১ শতাংশ।
একই সময়ে জেলাটিতে সুস্থ হয়েছে ১১ জন করোনা রোগী। তবে এ সময় করোনা আক্রান্ত হয়ে কারও মারা যাওয়ার তথ্য সিভিল সার্জন অফিসের প্রতিবেদনে বলা হয় নি।
মৌলভীবাজারে করোনা আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৫ এপ্রিল। সেই থেকে এখন পর্যন্ত ৮ হাজার ১৬১ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। মোট আক্রান্তের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ হাজার ৩৯২ জন এবং মারা গেছেন ৭২ জন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























