ঢাকা, মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৫ ১৪৩৩

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৮, ২৮ অক্টোবর ২০২১
আপডেট: ২০:৫১, ২৮ অক্টোবর ২০২১

রাজনগরে বিধবার শ্লীলতাহানির অভিযোগ, আটক হয়নি কেউ

মৌলভীবাজারের রাজনগরে এক বিধবার (৪০) শ্লীলতাহানীর অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ওই বিধবা বাদী হয়ে রুবেল আহমদ (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে রাজনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এদিকে অভিযোগ দেয়ার পর দুইদিন হয়ে গেলেও ওই বখাটেকে পুলিশ আটক করতে পারেনি বলে জানিয়েছেন ভুক্তভোগী।

ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের বকশিপুর গ্রামে গত মঙ্গলবার (২৬ অক্টোবর)।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের বকশিপুর গ্রামের তিন সন্তানের জননী এক বিধবা (৪০) নিজ বাড়িতেই বসবাস করেন। গত মঙ্গলবার দুপুরে তিনি বাড়িতে কাজ করছিলেন এমন সময় পাশের এলাকার চেলারচক (আগলাটিলা) গ্রামের পরকিত মিয়ার ছেলে রুবেল মিয়া (৩০) পানি খাওয়ার কথা বলে ওই নারীর ঘরে প্রবেশ করে। ঘরে তাকে (নারীকে) একা পেয়ে ঝাপটে ধরে খাটে ফেলে শ্লীলতাহানী করে।

এ সময় ভুক্তভোগী নারী চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন, ওই বখাটে পালিয়ে যায়। পরে ওই নারী বাদী হয়ে রাজনগর থানায় বখাটে রুবেল হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। বিষয়টি তদন্তের জন্য রাজনগর থানার এসআই সোলায়মান হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

অভিযোগের তদন্তকারী অফিসার রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) সোলায়মান হোসেন বলেন, বুধবার একটি প্রোগ্রামে আসায় ওই দিকে যেতে পারিনি। আজকে (বৃহস্পতিবার) ঘটনাস্থলে যাচ্ছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। এসআই সোলায়মান হোসেনকে তদন্তের জন্য দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তপূর্বক বিষয়টির ব্যবস্থা নেয়া হবে।

আইনিউজ/কেএইচ শাওন/এসডি

শ্রীমঙ্গল পৌরসভায় ১২-১৩ বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি

কামারচাকে ৪ কোটি ৪ লক্ষ টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণকাজ শুরু

৪০ লক্ষ টাকায় বিক্রি হলো একটি মাছ, রাতরাতি ধনী জেলে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়