ঢাকা, মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৫ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৪, ৩০ অক্টোবর ২০২১
আপডেট: ১৩:২২, ৩১ অক্টোবর ২০২১

‘চাকরি নয়, ব্যবসা করে বাড়ি-গাড়ি করা যায়’ (ভিডিও)

চাকরির চেয়ে ব্যবসা ভালো? হ্যাঁ, এমনটাই বলেছেন বাংলাদেশ ট্রেড এন্ড ট্যা রিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) মুনশী শাহাবুদ্দিন আহমেদ। 

তিনি বলেন- প্রতি বছর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে ২২ লাখ ছাত্র বের হয়। সবাই চাকরি খোঁজে। কিন্তু চাকরি পায় মাত্র ৮ থেকে ১০ লাখ। বাকি ৫০ শতাংশ যুবক বেকার থাকে। তিনি প্রশ্ন তোলে বলেন- তাহলে বাকিরা কি বেকার থাকবে? এক্ষেত্রে তাঁর মতামত- তাদের (বেকার যুবক) কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সেক্ষেত্রে ব্যবসা করতে হবে। যোগ্য ব্যবসায়ী হয়ে উঠতে হবে। সেজন্য শিক্ষিত যুবকদের তৈরি করতে হবে। 

শনিবার (৩০ অক্টোবর) সকাল ১১ টার দিকে মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে স্থানীয় ওয়েস্টার্ন রেস্টুরেন্টে দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যা রিফ কমিশনের ভূমিকা এবং শুল্ক সংক্রান্ত বিষয়ে মতবিনিময় ও সচেতনতা বৃদ্ধিমূলক সেমিনার অনুষ্ঠিত হয়।

দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. কামাল হোসেনের সভাপতিত্বে এতে অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যা রিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) মুনশী শাহাবুদ্দিন আহমেদ।

চাকরি করে কেউ একটা ভালো বাড়ি বানাতে পারবে না, এদিক সেদিক করেও সম্ভব না।(ভিডিও)  

অনুষ্ঠানের সঞ্চালক বাংলাদেশ ট্রেড এন্ড ট্যা রিফ কমিশনের সদস্য (বাণিজ্যশ নীতি) শাহ মো. আবু রায়হান আল বেরুনী বলেন, ২০৪১ সালের মধ্যে অবশ্যই উন্নত বিশ্বে পরিণত হবে। তবে পুরাতন আইন পরিবর্তন করে বাস্তবতার আলোকে যুগোপযোগী আইনি পরিবর্তন করতে হবে। জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকাসহ ২৯টি দেশ পরিবর্তন হয়েছে পুরনো বস্তাপঁচা আইন পরিবর্তন করে। 

প্রধান অতিথি মুনশী শাহাবুদ্দিন আহমেদ বলেন, চাকরি করে কেউ একটা ভালো বাড়ি বানাতে পারবে না। এদিক সেদিক করেও সম্ভব না। তাই চাকরির চেয়ে ব্যবসা করা ভালো। ব্যবসা করলে বাড়ি গাড়ি করা যাবে।

স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যা রিফ কমিশনের সহকারী প্রধান মো: মাহমুদুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
জনপ্রিয়