শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ২১:৫৭, ৩০ অক্টোবর ২০২১
শ্রীমঙ্গলের মানুষ সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে: আব্দুস শহীদ
সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল কমলগঞ্জ আসনের সংসদ সদস্য, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ বলেছেন, ধর্মীয় সম্প্রীতিতে শ্রীমঙ্গলের মানুষ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এখানে বসবাসকারী ৬০ ভাগ মুসলিম ও ৪০ ভাগ সনাতন ধর্মাবলম্বী মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে ধর্মীয় সম্প্রীতির মধ্যে দিয়ে বসবাস করে আসছে। দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সহিংসতার ঘটনা ঘটলেও এই এলাকার সব ধর্মের মানুষ ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে চলেছে। এর মাধ্যমে শ্রীমঙ্গলের মানুষ ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন।
‘সম্প্রীতির বাংলাদেশ আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সাথে নিয়ে শনিবার(৩০ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন আয়োজিত শহরের স্টেশন রোডস্থ পেট্রোল পাম্প চত্বরে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. মো.আব্দুস শহীদ এমপি এসব কথা বলেন।
সম্প্রীতি সমাবেশ
শ্রীমঙ্গলের ধর্মীয় সম্প্রীতি বজায় রাখাতে তিনি ধর্মীয় নেতাদের প্রশংসা করেন। উপজেলা নির্বাহী অফিসার, নজরুল ইসলামের সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদারের সঞ্চালনায় সম্প্রীতি সভায় বক্তব্য রাখেন, শেখবাড়ি মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. সাদ আহমদ আমিন, সিরাজনগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শেখ শিব্বির আহমেদ, শহর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী, উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা সোহাইল আহমদ, পূজা উৎপযাপন পরিষদের সহ-সভাপতি ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল কাথলিক মিশনের পুরোহিত, ফাদার নিকোলাস বাড়ৈ, বৌদ্ধ ধর্মীয় নেত্রী ইপা বড়ুয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, সিনিয়র সহাকারী পুলিশ সুপার সহিদুল হক মুন্সি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, সাধারন সম্পাদক সহীদ হোসেন ইকবাল প্রমুখ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো, শামীম অর রশিদ তালুকদার, শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবিরসহ বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।
আইনিউজ/সাজু মারছিয়াং/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























