শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ২৩:১৫, ৩১ অক্টোবর ২০২১
শ্রীমঙ্গল আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার (ভিডিও)
শ্রীমঙ্গলে নতুন বাজার এলাকার একটি বোডিং থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। উদ্ধারকৃত নারীর নাম মনোয়ারা বেগম (৪০)।
রোববার (৩১ অক্টোবর) বিকেল ৪টার দিকে শহরের নতুন বাজারের লেবুবাজার সংলগ্ন টু স্টার বোর্ডিং (আবাসিক হোটেল) এর ৩য় তলা থেকে লাশটি উদ্ধার করা হয়।
টু স্টার বোর্ডিং এর ম্যানেজার মো আব্দুল কাউয়ুম বলেন, এই নারী আমাদের বোর্ডিং এর নিচে বাজারে লেবু, নাগা মরিচ ইত্যাদি কেনাবেচা করত। আমাদের বোর্ডিং এ মাঝে মধ্যে পরিস্কার পরিছন্নতার কাজ করতো। আজ বিকেলের দিকে হঠাৎ করে আমরা বোর্ডিং এর তিন তলার বাথরুমে লাশ দেখে পুলিশে খবর দেই।
আরও পড়তে পারেন: গুগলে চাকরি পেলেন শ্রীমঙ্গলের রাসেল
এদিকে স্থানীয় ব্যবসায়ীরা জানান, এই নারী দীর্ঘদিন ধরে নতুন বাজার লেবু ও কলার আড়তের আশপাশে লেবু কেনাবেচা করত। তার বাড়ি শাহীবাগ এলাকায়। সে বোর্ডিংয়েও কাজ করতো।
মৌলভীবাজার সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল কমলগঞ্জ) সার্কেল সহিদুল হক মুন্সি বলেন, আমরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। লাশ উদ্বার করে আমরা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাচ্ছি। নারীর ঘাড়ে ও হাতে দায়ের কোপের দাগ রয়েছে। আমাদের তদন্ত চলছে।
শ্রীমঙ্গলে নারী খুন | Srimangal | Murder | Moulvibazar | Eye News
আইনিউজ/সাজু মারছিয়াং/এসডিপি
আইনিউজ ভিডিও
চায়ের দেশ মৌলভীবাজারে ২১ কিলোমিটার হাফ ম্যারাথন
মৌলভীবাজার পৌরসভায় চলছে ৫৫ কোটি টাকার কাজ, মার্চে শেষ হবে সেন্ট্রাল রোডের কাজ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























