এ. জে লাভলু, বড়লেখা
ইউপি নির্বাচন : বড়লেখায় সদস্য পদে ৪৫৭ জনের মনোনয়নপত্র জমা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়নে (ইউপি) সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে ৪৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন মঙ্গলবার (২ নভেম্বর) বিকেল ৫টা পর্যন্ত এসব প্রার্থীরা সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বর্ণি ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪০ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৮ জন, দাসেরবাজার ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৭ জন, নিজবাহাদুরপুর ইউনিয়নে সাধারণ সদস্য পদে ২৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন, উত্তর শাহবাজপুর ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪০ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন, বড়লেখা সদর ইউনিয়নে সাধারণ সদস্য পদে ২৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৮ জন, তালিমপুর ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৮ জন, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন, সুজানগর ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন ও দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪৭ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৫ জন মনোনয়নপত্র জমা দেন।
বড়লেখা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, উপজেলার ১০টি ইউনিয়নে প্রার্থীরা শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তিনি বলেন, প্রত্যেককে লিফলেট দিয়ে আচরণবিধি সম্পর্কে সবাইকে অবহিত করা হয়েছে। তারা যথাসম্ভব তা মেনেছেন। দুই একজন হয়তো আচরণবিধি লঙ্ঘন করেছেন। আমাদের ম্যাজিস্ট্রেট অতি শীঘ্রই নিয়োগ দেওয়া হবে। তখন তারা কঠোরভাবে পদক্ষেপ নেবেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর বড়লেখার ১০ ইউনিয়নের ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১১ নভেম্বর।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























