ঢাকা, রোববার   ২৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৩ ১৪৩৩

বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৪, ৫ নভেম্বর ২০২১
আপডেট: ১৫:৫৮, ৫ নভেম্বর ২০২১

বড়লেখায় আঁধার কাটাতে আলোর উৎসব

মৌলভীবাজারের বড়লেখায় সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম উৎসব দীপাবলি উৎসব উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে এই উৎসব উদযাপন করা হয়। রাতে মণ্ডপে মণ্ডপে শ্যামা পূজার পাশাপাশি প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় সঙ্গীত, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে প্রতিটি বাড়িঘর ও পূজামণ্ডপ আলোয় আলোকিত হয়ে ওঠে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার দাসেরবাজার ইউনিয়নের গুলুয়া গ্রামে কয়েক কিলোমিটার রাস্তায় মোমবাতি জ্বালিয়ে দীপাবলি উৎসব উদযাপন করা হচ্ছে। আঁধারের শক্তিকে পেছনে ফেলে নতুন আলোর আশায় প্রতিবছরের মতো এবারও দীপাবলিতে আলোকসজ্জা করেছিল গুলুয়া গ্রামের ‘গুলুয়া যুব সংঘ’। এতে গুলুয়া গ্রামের প্রতিটি পরিবার আলোয় আলোয় আলোকিত হয়ে ওঠে।

গুলুয়া গ্রামের মঙ্গলদ্বীপ আলোকসজ্জার অন্যতম উদ্যোক্তা সুমিত দাস বলেন ‘পৃথিবীর মঙ্গল তথা আমাদের সবার মঙ্গল কামনায় বিশেষ এই আয়োজন করা হয়। আমাদের গ্রামের সবাই একত্রিত হয়ে ‘গুলুয়া যুব সংঘ’ এর আয়োজনে দীপাবলি উৎসব উদযাপন করি। দীপাবলির আলোতে সবার জীবন উজ্জীবিত হোক এটাই আমাদের কাম্য।’

আইনিউজ/এজে লাভলু/এসডিপি

আইনিউজ ভিডিও

কমলগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলার মূল আসামি বিদেশ পালানোর সময় গ্রেফতার

কমলগঞ্জে নাজমুল হত্যা : র‍্যাবের হাতে সিলেট ও যাত্রাবাড়িতে গ্রেফতার ৪

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়