সিলেট প্রতিনিধি
সিলেটে ২১ নভেম্বর থেকে টানা ধর্মঘটের হুমকি
ধর্মঘট। ফাইল ছবি
সিলেটে আগামী ২১ নভেম্বর থেকে টানা ধর্মঘটের হুমকি দিয়েছেন সিলেট বিভাগের পরিবহন মালিক-শ্রমিকরা। নগরের চৌহাট্টা এলাকায় অবৈধ মাইক্রোস্ট্যান্ড উচ্ছেদকে কেন্দ্র করে পরিবহন শ্রমিক এবং সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় করা তিনটি মামলা প্রত্যাহারের দাবিতে এ হুমকি দেওয়া হয়েছে।
রোববার (৭ নভেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
আবু সরকার বলেন, ‘মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আমরা আগামীকাল (সোমবার) সিলেটের বিভাগীয় কমিশনার ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে স্মারকলিপি দেবো। স্মারকলিপিতে আমরা মামলা প্রত্যাহারের আবেদন করবো। যদি এতেও কাজ না হয় তাহলে আগামী ২১ নভেম্বর থেকে বিভাগের সব ধরনের পরিবহন শ্রমিকরা কর্মবিরতি পালন করবেন।’
পরিবহন সংশ্লিষ্টরা জানান, গত ১৭ ফেব্রুয়ারি দুপুরে সিলেট নগরের চৌহাট্টা এলাকায় অবৈধ মাইক্রোবাসস্ট্যান্ড উচ্ছেদকালে পরিবহন শ্রমিক ও সিটি করপোরেশনের কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এসময় অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করা হয়। তখন ঘটনাস্থল থেকে ফয়সল আহমদ ফাহাদ (৩৮) নামের একজনকে অস্ত্রসহ আটকও করেছিল পুলিশ।
পরদিন অবৈধ মাইক্রোস্ট্যান্ড উচ্ছেদকে কেন্দ্র করে পরিবহন শ্রমিক এবং সিসিকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা করা হয়। এসব মামলায় ২৮ জনসহ অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করা হয়।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























