ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৬, ৮ নভেম্বর ২০২১
আপডেট: ১৩:৩৬, ৮ নভেম্বর ২০২১

মৌলভীবাজার ৪ আসনের সাবেক এমপি আহাদ মিয়া মারা গেছেন

মৌলভীবাজার-৪ আসনের (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সাবেক এমপি, শ্রীমঙ্গলের সাবেক পৌর মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ আহাদ মিয়া আর নেই। সোমবার (৮ নভেম্বর) তিনি মারা গেছেন।

সোমবার সকাল ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তিনি রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

তিনি শ্রীমঙ্গল পূর্বাশা আবাসিক এলাকার বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর।

জানা যায়, আহাদ মিয়া  দীর্ঘদিন যাবত বিভিন্ন শারিরিক জটিলতায় ভুগছিলেন। অসুস্থ অবস্থায় তাকে বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ মেয়ে ও এক ছেলে এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে মৌলভীবাজার জেলার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে। 

আইনিউজ/এসডি

Related Videos

শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মধু মিয়াকে একহাত নিলেন ব্যারিস্টার সুমন

শ্রীমঙ্গলের চা-বাগানে নির্মাণ হচ্ছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়

রাজনগরে বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেনের নামে সড়কের নামকরণ

লাউয়াছড়ায় ক্ষিপ্রগতির সাপখেকো শঙ্খিনী সাপ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়