সিলেট প্রতিনিধি
ওসমানীতে সাড়ে তিন কোটি টাকার স্বর্ণ উদ্ধার
স্বর্ণের বার। ফাইল ছবি
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৩৮টি স্বর্ণের বার ও একটি স্বর্ণের চাকতি উদ্ধার করা হয়েছে। উদ্ধার স্বর্ণের ওজন ৬ কেজি ১৪৮ গ্রাম; যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।
সোমবার (৮ নভেম্বর) সকাল ৭ টা ৫৮ মিনিটে বিজি-২৪৮ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী পরেন্দ্রনাথ দাশের কাছ থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়। কাস্টমস শুল্ক গোয়েন্দারা স্বর্ণের বারগুলো উদ্ধার করেন।
পরেন্দ্রনাথ দাশের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ এলাকায়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।
কাস্টমস কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সোমবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ২৪৮ বিমানটি বিমানবন্দরে অবতরণের পর যাত্রী পরেন্দ্রনাথের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করে কাস্টমস। প্রথমে অস্বীকার করলেও, এক পর্যায়ে তিনি লাগেজে স্বর্ণ আছে বলে স্বীকার করেন।
বিষয়টি জানার পর কাস্টমস কর্তৃপক্ষ তল্লাশিতে লাগেজে থাকা একটি জুসার মেশিনের ভেতর থেকে ৩৮ টি স্বর্ণের বার ও একটি গলানো স্বর্ণের চাকতি উদ্ধার করে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ডেপুটি কমিশনার অব কাস্টমস মোহাম্মদ আল আমিন বলেন, ওজনে ৬ কেজি ১৪৮ গ্রাম স্বর্ণ। যা পিস হিসেবে ৩৮ পিস এবং বাকিগুলো গলানো অবস্থায় ভিন্ন এক কৌশলে বহন করা হচ্ছিল। পরেন্দ্র কিভাবে এই স্বর্ণগুলো নিয়ে আসলেন এ ব্যাপারে আমরা জিজ্ঞাসাবাদ করছি। বহনকারী ওই যাত্রী বর্তমানে কাস্টমস কর্তৃপক্ষের জিম্মায় আছেন। পরে পুলিশে হস্তান্তর করা হবে।
এদিকে বিমানবন্দর কাস্টমসের হাতে ধরা পরা পরেন্দ্রনাথ দাশ দাবি করছেন অন্য কেউ তার হাতে জুসার মেশিনটি তুলে দিয়েছে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























