নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
মৌলভীবাজারে জন্ম নিবন্ধন নাগরিক অধিকার শীর্ষক কমিউনিটি সংলাপ
মৌলভীবাজারের রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ এফএম-এর আয়োজনে জন্ম নিবন্ধন নাগরিক অধিকার শীর্ষক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৯ নভেম্বর) একাটুনা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ানের সভাপতিত্বে এবং রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মো. মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ।
প্রধান অতিথির বক্তব্যে জসিম উদ্দিন মাসুদ বলেন, রেডিও পল্লীকণ্ঠ যে উদ্যোগ নিয়েছে সেটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের মৌলভীবাজারের ৬৭টি ইউনিয়নের মধ্যে বর্তমানে আমার দেখা একাটুনা ইউনিয়ন পরিষদ জন্মনিবন্ধনের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে। জন্মনিবন্ধনের গুরুত্ব সম্পর্কে আমাদের অনেক সচেতন হতে হবে এবং অন্যকেও সচেতন করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর মুলাইম মল্লিকসরাই আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. শামছুল ইসলাম, একাটুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভলী রানী দাস।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, একাটুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক স্বপ্না রানী দে, অযাচী দেবরায়, ইমাম মো. মিলাদ আহমদ, ইউপি সদস্য সালমা আক্তার, ওয়ার্ড সদস্য জিল্লুল হক, কম্পিউটার অপারেটর দিপ্ত দেসহ স্থানীয়রা।
বিশেষ অতিথির বক্তব্যে মো. শামছুল ইসলাম বলেন, এরকম একটি সেমিনার করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি রেডিও পল্লীকণ্ঠকে। জন্মনিবন্ধন খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটি শিশু তার ন্যায্য অধিকার পাওয়ার জন্য,সে স্কুলে ভর্তি হতে হলে, তাছাড়া বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে জন্মনিবন্ধন সরকার বাধ্যতামূলক করে দিয়েছেন। এজন্য সরকারকে সাধুূবাদ জানাই। একটি শিশুর সঠিক বয়স তখনই নিরূপণ করতে পারবো যখন তার জন্মনিবন্ধন থাকবে। জন্মনিবন্ধন নিয়ে যে রেডিও পল্লীকণ্ঠ কাজ করছে সে জন্য আবারো ধন্যবাদ জানাই।
বিশেষ অতিথির বক্তব্যে লাভলী রানী দাস বলেন, একটি শিশু স্কুলে ভর্তি হতে হলে প্রথমেই প্রয়োজন জন্মনিবন্ধন। জন্মনিবন্ধন ছাড়া স্কুলে ভর্তি করা যায় না এজন্য পরবর্তীতে শিশুটি ঝরে পড়ে। তাছাড়া জন্মনিবন্ধন ছাড়া উপবৃত্তিও শিশুরা পায় না। এজন্য সব শিশুর জন্মনিবন্ধন করাটা খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।
- আরও পড়ুন- জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি কোনটি ভালো?
সভাপতির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, সরকার জন্মনিবন্ধন নিয়ে যে আইন করেছে সেটি অত্যন্ত সুন্দর। আমরা সবাই যদি সেই আইন মেনে চলি তাহলে আমাদের আগামী প্রজন্ম কেনো সমস্যায় পড়বে না। একটি শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে তার জন্মনিবন্ধন এবং মৃত্যুর সাথে সাথে মৃত্যুনিবন্ধন করা উচিত। এই দুইটি জিনিস যদি সঠিকভাবে করা হয় তাহলে আমাদের দেশের জনসংখ্যার সঠিক তথ্য পাওয়া যাবে। আর আমি চাইবো জন্মনিবন্ধনের গুরুত্ব সম্পর্কে রেডিও পল্লীকণ্ঠ যেন সবসময় প্রচার করে।
উল্লেখ্য, রেডিও পল্লীকণ্ঠ ও বিএনএনআরসির কারিগরী সহযোগীতায়, সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে এসডিজি ১৬ বাস্তবায়নের লক্ষে সচেতনতা তৈরীতে রেডিও পল্লীকণ্ঠ ১০টি ম্যাগাজিন, ১০টি ফোনলাইভ অনুষ্ঠান সম্প্রচারসহ এই কমিউনিটি ডায়ালগ কার্যক্রম বাস্তবায়ন করছে।
আইনিউজ/এসডি
মৌলভীবাজারের রায়শ্রী এলাকায় সিএনজি ও ট্রাক দুর্ঘটনা, গুরুতর আহত ৬
চিনির কারণে প্রতিবছর সাড়ে তিন কোটি মানুষের মৃত্যু ঘটে
মানসিক চাপ কমাবেন যেভাবে
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























