মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২২:৩৯, ১১ নভেম্বর ২০২১
মৌলভীবাজারে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কমিটি পরিচিতি সভা ও সমাবেশ
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার ছাত্র সমাবেশ ও ৬ষ্ঠ জেলা কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকাল ৩টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি রেহনোমা রুবাইয়াৎ এর সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক রাজিব সূত্রধর এর সঞ্চালনায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজারে স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজ নির্মাণ করা, করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠানের বেতন ফি মওকুফ করা, শিক্ষার সংকোচন, সাম্প্রদায়িকীকরণ, বাণিজ্যিকীকরণ বন্ধ করাসহ সামগ্রিক শিক্ষা করার দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র মৌলভীবাজার জেলা শাখা এই ছাত্র সমাবেশের আয়োজন করে।
শিক্ষারক্ষার বিভিন্ন দাবিতে ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার শহরে সুসজ্জিত একটি মিছিল বের করে। মিছিল শেষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় বর্ধিত পাঠচক্রের সদস্য এডভোকেট মঈনুর রহমান মগনু, বাসদ জেলা সদস্য এডভোকেট আবুল হাসান, শিশু কিশোর মেলা জেলা উপদেষ্টা বিপাশা দাশগুপ্ত, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক শোভন রহমান, ছাত্র ফ্রন্ট জেলা সহসভাপতি বিশ্বজিৎ নন্দী, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রিতম দাস, জেলা সংগঠক মো. জসিম উদ্দীন, রাজনগর চা বাগান কমিটির আহ্বায়ক সবুজ গৌড়।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশে ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য পিনাক দেব। কমিটি পরিচিতি সভায় ও ছাত্র সমাবেশে সংগঠনের প্রাক্তন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছাত্র সমাবেশের সভাপতির বক্তব্যে জেলা সভাপতি রেহনোমা রুবাইয়াৎ গত ৫ নভেম্বর সংগঠনের জেলা কার্যালয়ে কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুক্তা বাড়ৈ এর উপস্থিতিতে এবং অনুবেদনে গঠিত জেলা ৬ষ্ঠ কাউন্সিলের গঠিত কমিটির পরিচিতি করিয়ে দেন।
৬ষ্ঠ জেলা কমিটির সভাপতি বিশ্বজিৎ নন্দী, সহ-সভাপতি প্রিতম দাস, সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক সবুজ গৌড়, অর্থ সম্পাদক অনন্ত দাস অর্ণব, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিয়া রহমান, স্কুল সম্পাদক কাকলী সরকার, পাঠাগার সম্পাদক তেরেজা তপ্ন, সদস্য অজয় গোস্বামী ও নয়ন দেবনাথ।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























